Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

ভরসা রাখুন, খবর আমাদের হাতে নিরাপদ

শঙ্খদীপ দাস (জয়েন্ট এডিটর, দ্য ওয়াল) আজ ৭ মে, ‘দ্য ওয়াল’-এর জন্মদিন। আত্মপ্রকাশের পর এক বছর হল। পাঠক-বন্ধুদের তাই আরও এক বার শুভেচ্ছা ও ধন্যবাদ। যে কোনও সংবাদমাধ্যমের জন্য এক বছর খুব একটা বড় সময় নয়। বিশেষ করে যে মাধ্যমে আমরা খবর পরিবেশন

ভরসা রাখুন, খবর আমাদের হাতে নিরাপদ

শেষ আপডেট: 7 May 2019 07:30

শঙ্খদীপ দাস (জয়েন্ট এডিটর, দ্য ওয়াল)

আজ ৭ মে, ‘দ্য ওয়াল’-এর জন্মদিন। আত্মপ্রকাশের পর এক বছর হল। পাঠক-বন্ধুদের তাই আরও এক বার শুভেচ্ছা ও ধন্যবাদ। যে কোনও সংবাদমাধ্যমের জন্য এক বছর খুব একটা বড় সময় নয়। বিশেষ করে যে মাধ্যমে আমরা খবর পরিবেশন করি, তা বহু পাঠকের কাছে যেমন নতুন, তার সতত পরিবর্তনশীল প্রযুক্তি ও প্রয়োগের দিকটি দ্য ওয়ালের অনেক সাংবাদিকের কাছেও নতুন। তবু এক বছরের অভিজ্ঞতা ও প্রাপ্তি কম নয়। অনেকটাই। তাই প্রথম বর্ষপূর্তিতে দ্য ওয়ালের নিয়মিত ও নতুন পাঠকদের সঙ্গে তা শেয়ার করার ইচ্ছা হল। কোনও সংবাদমাধ্যমের বয়স যা-ই হোক, তার প্রচারসংখ্যা যতই হোক, দ্য ওয়াল মনে করে খবরের নিরিখে তার দায়িত্ব হল, প্রথম দিন থেকে প্রতিটি পাঠককে এগিয়ে রাখা। এক বছর যাত্রার পর দ্য ওয়াল আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারে, সেই লক্ষ্যে অনেকটাই এগোতে পেরেছি আমরা। সঠিক ও নির্ভরযোগ্য খবর দ্রুত পাঠকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দ্য ওয়াল এই এক বছরেই অনেককে পিছনে ফেলে দিয়েছে। এগিয়ে রাখতে পেরেছে তার লক্ষ লক্ষ পাঠককে। দেশ, বিদেশ বা রাজ্যের কোনও ঘটনার খবর, প্রশাসনিক ও রাজনৈতিক খবর, এবং খেলা ও বিনোদনের খবর পরিবেশনে বারবার এগিয়ে থাকারই নজির গড়েছে দ্য ওয়াল। সামাজিক সমস্যা নিয়ে দ্য ওয়ালে প্রকাশিত অনেক প্রতিবেদন বা রাজনৈতিক ও প্রশাসনিক বহু খবরের ফলো আপ করতে হয়েছে অন্য সংবাদমাধ্যমকে। এরই পাশাপাশি দ্য ওয়ালে প্রকাশিত মতামত, ব্লগ, ফিচার, সাহিত্য তথা গল্প, ধারাবাহিক উপন্যাস ও কবিতা পাঠকদের কাছে সমাদৃত হয়েছে। শঙ্খ ঘোষ, দেবেশ রায়, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রচেত গুপ্ত, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, কবি শ্রীজাত, অংশুমান কর, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, হিন্দোল ভট্টাচার্য, শুভ্র বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত শিল্পী অনুপম রায় প্রমুখ দ্য ওয়ালের জন্য কলম ধরেছেন। প্রথম দিন থেকে সেই ধারাবাহিকতার কারণেই দ্য ওয়ালের দৈনিক পাঠক সংখ্যা এখন গড়ে প্রায় ৭০ হাজার। বিশেষ ঘটনার দিন, বা দ্য ওয়াল কোনও এক্সক্লুসিভ খবর প্রকাশ করলে, তা কোনও কোনও দিন বেড়ে দেড় লক্ষও অতিক্রম করেছে। এর মধ্যে গড়ে ষাট শতাংশই নিয়মিত পাঠক। বিশ্বজনীন ২৫ কোটি বাঙালির উল্লেখযোগ্য অংশের কাছে গত এক বছরে পৌঁছতে পেরেছি আমরা। পাঠকদের এই উৎসাহ ও আগ্রহই দ্য ওয়ালকে প্রতিদিন প্রতি মুহূর্তে আরও ভাল করার শক্তি জুগিয়ে চলেছে। গত এক বছরে আমাদের আরও বড় সাফল্যের ঘটনা হল, প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল শারদীয়া ম্যাগাজিন প্রকাশ। তবে জন্মদিন শুধু তো স্মৃতি রোমন্থনের জন্য নয়, নতুন অঙ্গীকারের জন্যও। দ্য ওয়াল আসলে একটি আন্দোলনও বটে। দ্য ওয়ালের সম্পাদক হীরক বন্দ্যোপাধ্যায় ও তাঁর নেতৃত্বে গোটা এডিটোরিয়াল টিমের অধিকাংশ সাংবাদিক দীর্ঘদিন সংবাদপত্রে সাংবাদিকতা করেছেন। এবং তা করতে করতে এক সময় বুঝেছেন, আজকের খবর কালকে পড়ানোর দিন শেষ। খবর এখন তাৎক্ষণিক। সুতরাং এখন যে খবর হল, তা এখনই মানুষকে পড়াতে হবে। সে ব্যাপারে সব পক্ষের মত প্রকাশে কোনও রকম বিলম্বও কাম্য নয়। তাই সংবাদ পরিবেশনে ডিজিটাল আর ভবিষ্যতের মাধ্যম নয়, তা বর্তমানের মাধ্যম। আবার তাঁরা এ-ও দেখেছেন, ডিজিটাল মাধ্যমে বাংলায় যে খবর পরিবেশিত হচ্ছে, তাতে বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য খবরের আকাল রয়েছে। কখনও সে খবর, অতিরঞ্জিত, কখনও পক্ষপাতদুষ্ট, কখনও আবার নিতান্তই আজগুবি। তা দেখে আন্দোলিত হয়েছেন তাঁরা। স্থির করেছেন, ডিজিটাল মাধ্যমে এমন খবর প্রকাশ করা হবে, যা প্রথমত বিশ্বাসযোগ্য। খবরটা প্রকাশিত হবে খবরের মতো করে। কারণ, সঠিক খবর পাওয়াটাও মানুষের এখন মৌলিক অধিকার। কারও পক্ষে থাকবে না দ্য ওয়াল। কারও বিপক্ষেও নয়। আবার মতামত প্রকাশের ক্ষেত্রে ডান বাম সবার মতকেই সমান গুরুত্ব দেওয়া হবে। দ্য ওয়ালের নিজস্ব মত প্রকাশিত হবে শুধু সম্পাদকীয়তে। দ্য ওয়াল সে পথেই হেঁটেছে। আগামী দিনেও তাই করবে। নিয়মিত দ্য ওয়াল পড়ুন। এগিয়ে থাকুন। নিশ্চিত থাকুন, খবর এখানে নিরাপদ হাতে রয়েছে। ধন্যবাদ।

```