Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

'উত্তর ভারতীয়দের' মোটে পছন্দ নয়, বিদেশে গিয়েও অতিষ্ঠ! সোশ্যাল মিডিয়ায় মুখ খুলতেই বিতর্ক

পডকাস্ট সঞ্চালক রবি হান্ডা। নিউ ইয়ারের ছুটিতে ঘুরতে গিয়েছিলেন ভিয়েতনাম। তাঁর পছন্দের তালিকায় দুটো জায়গা ছিল। এক ভিয়েতনাম, দুই গোয়া। গোয়াকে সরিয়ে ভিয়েতনাম বেছে নেন তিনি।

'উত্তর ভারতীয়দের' মোটে পছন্দ নয়, বিদেশে গিয়েও অতিষ্ঠ! সোশ্যাল মিডিয়ায় মুখ খুলতেই বিতর্ক

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 6 January 2025 18:59

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ভারতের মানুষজনকে না পসন্দ। সেজন্য দেশের কোথাও ঘুরতেই গেলেন না ব্যক্তি। বাইরে ঘুরতে গিয়েও উত্তর ভারতের লোকজনের ব্যবহারেই বিরক্ত হলেন। গোটা বিষয়টি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখার পর দু'ভাগে বিভক্ত সোশ্যাল মিডিয়া। উঠল সমালোচনার ঝড়। 

পডকাস্ট সঞ্চালক রবি হান্ডা। নিউ ইয়ারের ছুটিতে ঘুরতে গিয়েছিলেন ভিয়েতনাম। তাঁর পছন্দের তালিকায় দুটো জায়গা ছিল। এক ভিয়েতনাম, দুই গোয়া। গোয়াকে সরিয়ে ভিয়েতনাম বেছে নেন তিনি। কারণ হিসেবে যা জানালেন, সেই নিয়েই শুরু হয় বিতর্ক।

তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, কিছু উত্তর ভারতীয় পর্যটকদের আচরণ তাঁকে বিরক্ত করেছে এবং সেজন্য তিনি খুবই বিরক্ত হন।

ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানান, ভিয়েতনামের একটি ট্রেনে তিনি একটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হন। ভারতীয় যাত্রীরা 'ভারত মাতা কি জয়' স্লোগান দিয়ে হৈ চৈ করছিলেন। তিনি আরও উল্লেখ করেন, কয়েকজন উত্তর ভারতীয় পর্যটক অশালীন আচরণও করেন তাঁর সঙ্গে। 

হান্ডা তাঁর পোস্টে লেখেন, 'নিউ ইয়ারের ছুটিতে আমি ভিয়েতনামে গিয়েছিলাম, গোয়া ছিল আরেকটি অপশন। তবে আমি গোয়া যাইনি, কারণ গোয়ায় উত্তর ভারতীয় পর্যটকদের কারণে অভিজ্ঞতা ভাল নয়। এমনকি ভিয়েতনামেও আমি শুধু উত্তর ভারতীয়দেরই খারাপ আচরণ করতে দেখেছি।'

তাঁর এই মন্তব্যগুলি দীপক শেনয়ের বলে একজন টুইটে শেয়ার করেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভারতীয় পর্যটকদের বিদেশে আচরণ, একে অপরের প্রতি সম্মান নিয়ে আলোচনা শুরু হয়। কিছু মানুষ হান্ডার মন্তব্যের সঙ্গে একমত হলেও, অনেকে তাঁকে উত্তর ভারতীয়দের বিরুদ্ধে আগ্রাসী আচরণ করার জন্য সমালোচনা করতে শুরু করেন। পরিস্থিতি বিবেচনা করে দেখতে বলেন।

একজন কমেন্ট করে লেখেন, 'উত্তর ভারতের সকলকে এক সারিতে ফেলে দেওয়া ঠিক নয়।' অন্য আরেকজন নিজের অভিজ্ঞতা শেয়ার করে হান্ডার পাশে দাঁড়ান। লেখেন, 'ইউরোপের একটি ট্রেনে আমারও এমন অভিজ্ঞতা হয়। সবাই চুপ থাকলেও উত্তর ভারতীয়রা হইচই করতে শুরু করেন। যা দেখে রীতিমতো লজ্জা লেগেছিল ভারতীয় হিসেবে।'


```