Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

আট দশক ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বুলেট বিঁধে রয়েছে বৃদ্ধের ঘাড়ে! এতদিনে ধরা পড়ল এক্স-রে করে

দ্য ওয়াল ব্যুরো: কিশোর বয়সে অংশ নিয়েছিলেন কুখ্যাত দ্বিতীয় বিশ্বযুদ্ধে (World War II)। তারপর কেটে গেছে আট দশক (8 decades)! এখন তাঁর বয়স ৯৫ বছর। জীবনের শেষ প্রান্তে এসে এমন এক সত্যির সম্মুখীন হলেন বৃদ্ধ, যা জেনে হতবাক তিনি। গত ৮০ বছর ধরে ন

আট দশক ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বুলেট বিঁধে রয়েছে বৃদ্ধের ঘাড়ে! এতদিনে ধরা পড়ল এক্স-রে করে

শেষ আপডেট: 11 November 2022 16:50

দ্য ওয়াল ব্যুরো: কিশোর বয়সে অংশ নিয়েছিলেন কুখ্যাত দ্বিতীয় বিশ্বযুদ্ধে (World War II)। তারপর কেটে গেছে আট দশক (8 decades)! এখন তাঁর বয়স ৯৫ বছর। জীবনের শেষ প্রান্তে এসে এমন এক সত্যির সম্মুখীন হলেন বৃদ্ধ, যা জেনে হতবাক তিনি। গত ৮০ বছর ধরে নাকি তাঁর ঘাড়ে বিঁধে রয়েছে যুদ্ধের সময় লাগা বুলেট (bullet)!

অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটেছে চীনের (China) বাসিন্দা ঝাও হে-র সঙ্গে। শুধু বুলেটই নয়, বৃদ্ধের শরীরে নাকি বিঁধে রয়েছে যুদ্ধের সময় ব্যবহৃত অন্যান্য ধারালো অস্ত্রের অবশিষ্টাংশও। এমন কিছু যে আদৌ ঘটেছিল, দীর্ঘ ৭৭ বছরে তার বিন্দুবিসর্গও জানতেন না ঝাও। সম্প্রতি ঘাড়ে ব্যথা অনুভব করায় এক্সরে করাতে গিয়েছিলেন ঝাও। তখনই জানা যায় এই আশ্চর্য ঘটনা।

বৃদ্ধের জামাই ওয়াং সম্প্রতি এই অভাবনীয় ঘটনার কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে। তিনি জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একাধিক গুলি লেগেছিল ঝাওয়ের শরীরে। অন্য এক আহত সেনাকর্মীকে কাঁধে তুলে নিয়ে নদী পার হওয়ার সময় নিজেও আহত হন ঝাও, এমনটাই জানিয়েছেন ওয়াং। তবে গুলি লাগার কথা কেন এতদিন জানতেন না বৃদ্ধ, সে বিষয়ে কিছু বলেননি ওয়াং।

ঘটনা দেখে স্তম্ভিত চিকিৎসকরাও। এই সুদীর্ঘ সময় ধাতব বুলেট শরীরের ভেতরে থাকা সত্ত্বেও যে বৃদ্ধের কোনও শারীরিক সমস্যা কিংবা ক্ষতি হয়নি, তাতে অবাক তাঁরাও। চিকিৎসকরা ঘটনাটিকে একরকম 'মিরাকল' হিসেবেই দেখছেন। যেহেতু বুলেটটি কোনও সমস্যা সৃষ্টি করছে না, সেই কারণে এবং অস্ত্র প্রচারের ক্ষেত্রে ঝাওয়ের বয়স আশঙ্কার কারণ হতে পারে, তা মাথায় রেখে বুলেটটি বের না করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। চিকিৎসকদের সঙ্গে এই বিষয়ে সহমত হয়েছেন ঝাও নিজেও। তাঁর দাবি, 'এতদিন যখন আমি সুস্থই আছি, তাহলে এখন আর কিছু পাল্টানোর দরকার নেই।'

জানা গেছে, কিশোর বয়সে চিনের মিলিটারি দলে যোগ দিয়েছিলেন ঝাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৫০ সালের কোরিয়ার যুদ্ধ এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি।

১০০ দিনের কাজে দিল্লির টাকা আসছে না, কর্মদিবস তলানিতে ঠেকায় উদ্বিগ্ন নবান্ন


```