Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

বিচিত্র ডাকাতি! এত কাণ্ড করে ১০ লাখ টাকার একপাটি জুতো চুরি! অন্য পাটি পড়েই রইল দোকানে

দ্য ওয়াল ব্যুরো: দোকানের তালা ভেঙে ডাকাতির ঘটনা দেশে হোক বা বিদেশে বিশেষ নতুন নয়। বাস্তবের পাশাপাশি এক দল ডাকাতের গল্প ছবি বা ওয়েবসিরিজেও যথেষ্ট জনপ্রিয়। তবে, জুতোর দোকানে ডাকাতি করতে ঢুকে এক পায়ের জুতো চুরি (Thieves steal only right foot

বিচিত্র ডাকাতি! এত কাণ্ড করে ১০ লাখ টাকার একপাটি জুতো চুরি! অন্য পাটি পড়েই রইল দোকানে

শেষ আপডেট: 6 May 2023 06:21

দ্য ওয়াল ব্যুরো: দোকানের তালা ভেঙে ডাকাতির ঘটনা দেশে হোক বা বিদেশে বিশেষ নতুন নয়। বাস্তবের পাশাপাশি এক দল ডাকাতের গল্প ছবি বা ওয়েবসিরিজেও যথেষ্ট জনপ্রিয়। তবে, জুতোর দোকানে ডাকাতি করতে ঢুকে এক পায়ের জুতো চুরি (Thieves steal only right foot shoe)! এমন বিচিত্র ডাকাতির ঘটনাই ঘটল মেক্সিকোর একটি শহরে।

সম্প্রতি মেক্সিকোর হুয়ানকায়ো শহরে একটি জুতোর দোকানে তিনজন ডাকাতের একটি দল হামলা চালায়। দোকানের শাটার ভেঙে ভিতরে ঢোকে তারা। প্রায় ১০ লক্ষ টাকার জুতো সেই ডাকাতরা লুঠ করে সেই দোকান থেকে (steal only right foot shoe from store video viral)। তবে অবাক কাণ্ড! তারা যে কটি জুতো চুরি করেছে সবকটিই একপাটি করে। কোনও জুতোই একজোড়া চুরি করেনি ওই ডাকাতরা।

https://twitter.com/DailyLoud/status/1654232498216337410?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1654236998201225216%7Ctwgr%5Eb0491ec18cd06bce5c40843b7e87b2dc741f04b2%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fviral%2Fthieves-pull-off-bizarre-heist-steal-only-right-foot-shoes-worth-rs-10-lakh-7735429.html

জানা গেছে, চুরি যাওয়া জুতোগুলির সবকটিই ডান পায়ের জুতো। প্রতিটি জুতোরই বাম পায়ের পাটি দোকানেই ফেলে গিয়েছে ডাকাতরা। দোকানের মালিক এই ডাকাতির ঘটনা আবিস্কার করার সময় দেখেন ২০০টি স্নিকার জুতো সেই দোকান থেকে লুঠ করলেও সবকটি স্নিকারেরই এক পাটি দোকানেই পড়ে রয়েছে।

এমন বিচিত্র ডাকাতির ঘটনায় অবাক এই দোকানের মালিকপক্ষ। পুলিশে অভিযোগ জানানও হয়েছে এই দোকানদারের বিষয়ে। প্রমাণ জোগাড় করে তদন্ত শুরু করেছে পুলিশ। হাতের ছাপ, সিসিটিভি ফুটেজ থেকে খুঁজে বের করার চেষ্টা চলছে এই এক পায়ের জুতো লুঠ করা ডাকাতদের।

এমন বিচিত্র ডাকাতির ঘটনা ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমেও। নেটিজেনরাও হতবাক এমন বিচিত্র ডাকাতির ঘটনায়। অনেকেই মস্করার সুরে বলছেন যে ওই ডাকাতদের সম্ভবত দুটিই ডান পা ছিল।

ভরদুপুরে গড়ফায় ফ্ল্যাটে ঢুকে বধূর হাত-মুখ বেঁধে দুঃসাহসিক ডাকাতি! তদন্তে পুলিশ


```