Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

আহত পেঙ্গুইনদের জন্য দিনরাত সোয়েটার বুনতেন আলফ্রেড! বয়স হয়েছিল ১১১

দ্য ওয়াল ব্যুরো: আলফ্রেড আলফি ডেট (Alfred Alfie Date)। অস্ট্রেলিয়ার প্রবীণতম ব্যক্তি ছিলেন তিনি। ২০১৬ সালের মে মাসে যখন তাঁর মৃত্যু হয়, বয়স হয়েছিল ১১১ বছর। কিন্তু শুধুমাত্র দেশের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবেই আলফ্রেডের একমাত্র পরিচিত

আহত পেঙ্গুইনদের জন্য দিনরাত সোয়েটার বুনতেন আলফ্রেড! বয়স হয়েছিল ১১১

শেষ আপডেট: 24 May 2022 14:28

দ্য ওয়াল ব্যুরো: আলফ্রেড আলফি ডেট (Alfred Alfie Date)। অস্ট্রেলিয়ার প্রবীণতম ব্যক্তি ছিলেন তিনি। ২০১৬ সালের মে মাসে যখন তাঁর মৃত্যু হয়, বয়স হয়েছিল ১১১ বছর। কিন্তু শুধুমাত্র দেশের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবেই আলফ্রেডের একমাত্র পরিচিতি নয়। তাঁর আরও একটা পরিচয় রয়েছে। তিনি পেঙ্গুইনদের (Penguins) জন্য সোয়েটার বুনতেন।

Penguins

পেঙ্গুইনদের (Penguins) সোয়েটার লাগে কেন?

পেঙ্গুইন (Penguins) ঠান্ডার দেশের প্রাণী। সোয়েটার এমনিতে তাদের দরকার লাগে না। কিন্তু কোনও কোনও ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। আহত অসুস্থ পেঙ্গুইনদের চিকিৎসায় দরকার পড়ে সোয়েটার বা জাম্পারের। সেগুলোই রোজ একটু একটু করে বুনতেন এই আলফ্রেড। এটাই ছিল তাঁর নেশা।

Penguins

আরও পড়ুন: মহিলাকে গুঁতিয়ে খুন! শিংওয়ালা ভেড়াকে তিন বছরের জন্য জেলে পাঠাল আদালত

পেঙ্গুইন (Penguins) বিশেষজ্ঞরা মাঝেমধ্যেই এই প্রাণীদের জন্য সোয়েটার কিংবা জাম্পারের মতো পোশাক ডোনেট করার আবেদন জানিয়ে থাকেন। তেল পেঙ্গুইনদের জন্য খুবই ক্ষতিকর। তেলের সংস্পর্শে এলে এরা আহত হয়। তখন সোয়েটারের দরকার পড়ে। তেল লেগে থাকা সোয়েটারে পেঙ্গুইনরা যাতে ঠোঁট ছোঁয়াতে না পারে সেই কারণেই এমন পোশাক তখন তাদের পরিয়ে দেওয়া হয়। তেলে মুখ দিলে পেঙ্গুইনদের মৃত্যু অনিবার্য। তাই যতক্ষণ না ওই তেল পেঙ্গুইনদের পালক থেকে মুছে পরিষ্কার করে দেওয়া যাচ্ছে, ততক্ষণ সোয়েটার পরিয়ে রাখার দরকার হয়। পেঙ্গুইনদের জন্য ভালবেসে সেই সোয়েটারই বুনতেন আলফ্রেড। মৃত্যুর আগে পর্যন্ত এই কাজ তিনি করে গেছেন।

Penguins

অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের আশপাশে যত পেঙ্গুইন রয়েছে তারা কখনও না কখনও আলফ্রেডের বোনা সোয়েটার পরেছে।

আরও পড়ুন: লাগামছাড়া মদ খাচ্ছেন? হার্ট জবাব দেবে কিছুদিনেই


```