Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

ইলিউশনে লুকিয়ে এ কোন জন্তু! ১৩ সেকেন্ডে খুঁজে পেলেন? রইল চ্যালেঞ্জ

দ্য ওয়াল ব্যুরো: মানুষের কাছে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) খুবই জনপ্রিয়। আট থেকে আশি সকলের কাছেই ছবির ধাঁধা বেশ আকর্ষণীয়। কেউ কেউ নিমেষের মধ্যে উত্তর খুঁজতে পারেন কেউ আবার উত্তর পেতে মাথার ঘাম পায়ে ফেলেন। তবে যাই হোক, মানুষের মধ্

ইলিউশনে লুকিয়ে এ কোন জন্তু! ১৩ সেকেন্ডে খুঁজে পেলেন? রইল চ্যালেঞ্জ

শেষ আপডেট: 13 September 2022 01:52

দ্য ওয়াল ব্যুরো: মানুষের কাছে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) খুবই জনপ্রিয়। আট থেকে আশি সকলের কাছেই ছবির ধাঁধা বেশ আকর্ষণীয়। কেউ কেউ নিমেষের মধ্যে উত্তর খুঁজতে পারেন কেউ আবার উত্তর পেতে মাথার ঘাম পায়ে ফেলেন। তবে যাই হোক, মানুষের মধ্যে এই উন্মাদনায় ভাটা পড়ে না একফোঁটাও।

অপটিক্যাল ইলিউশন বা ছবির ধাঁধা শুধু মানুষের মধ্যে আনন্দ দেয় তা নয়, পাশাপাশি দৃষ্টি শক্তি ও পর্যবেক্ষণ ক্ষমতাকে পরীক্ষার মুখে ফেলে। এই ছবির ধাঁধাই আপনাকে নিজের পর্যবেক্ষণ ক্ষমতা সম্পর্কে একটি সম্যক ধারণা দেবে। এছাড়াও এমন কিছু ইলিউশন আছে যা আপনার ব্যক্তিত্বকে ব্যাখ্যা করতে সাহায্য করে।

সম্প্রতি নেট পাড়ায় একটি অপটিক্যাল ইলিউশন ঘুরছে (Viral)। যা আপনাকে বিভ্রান্ত করে দিচ্ছে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা ছিল 'অপটিক্যাল ইলিউশন: ক্যান ইউ স্পট দ্য হিডেন অ্যানিমাল ইন দিস ইমেজ উইন ১৩ সেকেন্ড' অর্থাৎ ১৩ সেকেন্ডের মধ্যে আপনাকে এই ছবির মধ্যে লুকিয়ে থাকা পশুকে খুঁজে বের করতে হবে। প্রথম নজরে, এত অল্প সময়ের মধ্যে উত্তর খুঁজে পাওয়া অসম্ভব বলে মনে হচ্ছে অনেকেরই।

কী আছে সেই ইলিউশনে? একটি মন ভাল করে দেওয়া সুন্দর প্রকৃতির ছবি। যার মধ্যে যেমন আছে সবুজের ছোঁয়া, তেমনই আছে বরফাচ্ছন্ন পর্বত। মাঝে ফুটে আছে বেগুনি ফুলের গাছ। আর ছবির ডান দিক ঘেঁষে আছে ঝাপসা হয়ে যাওয়া মেঘ।

এবার দেখুন তো আপনি খুঁজে পান কিনা লুকোনো জন্তুকে! একটু ভাল করে দেখলেই আপনি প্রথমে দেখতে পাবেন একটা জন্তুর কান। ঝাপসা মেঘের ও বরফের মধ্যেই লুকিয়ে আছে জন্তুটা। এবার আপনি ঠিক পেয়ে যাবেন তাকে।

রইল উত্তর (Optical Illusion)---

কী সাহস! হনুমান খুলে নিয়ে গেল চিতা ধরার ট্র্যাপ ক্যামেরা, বান্দোয়ানে হইহই


```