Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

কেমন মাছ গেঁথেছি বঁড়শিতে! ৩০ কেজির রাক্ষুসে গোল্ডফিশ ধরলেন ফ্রান্সের অ্যান্ডি

দ্য ওয়াল ব্যুরো: গোল্ডফিশ (goldfish)। উজ্জ্বল কমলা রংয়ের মাছটিকে অনেকেই অ্যাকোয়ারিয়ামে পোষ্য হিসেবে রাখতে ভালবাসেন। বোঝাই যাচ্ছে, আড়ে বহরে ছোটই এই মাছ। কিন্তু সম্প্রতি ফ্রান্সের বাসিন্দা অ্যান্ডি হ্যাকেত একটি হ্রদ থেকে ছিপে গেঁথেছেন এমন এক

কেমন মাছ গেঁথেছি বঁড়শিতে! ৩০ কেজির রাক্ষুসে গোল্ডফিশ ধরলেন ফ্রান্সের অ্যান্ডি

শেষ আপডেট: 22 November 2022 13:23

দ্য ওয়াল ব্যুরো: গোল্ডফিশ (goldfish)। উজ্জ্বল কমলা রংয়ের মাছটিকে অনেকেই অ্যাকোয়ারিয়ামে পোষ্য হিসেবে রাখতে ভালবাসেন। বোঝাই যাচ্ছে, আড়ে বহরে ছোটই এই মাছ। কিন্তু সম্প্রতি ফ্রান্সের বাসিন্দা অ্যান্ডি হ্যাকেত একটি হ্রদ থেকে ছিপে গেঁথেছেন এমন একটি গোল্ডফিশ, যার ওজন ৩০ কেজি ৫৭২ গ্রাম! রেকর্ড অনুযায়ী, এখনও পর্যন্ত এটিই পৃথিবীর সবচেয়ে বড় গোল্ডফিশ।

ফ্রান্সের (France) শ্যাম্পেন অঞ্চলের ব্লু ওয়াটার লেকে মাছ ধরতে গিয়েছিলেন অ্যান্ডি। ওই হ্রদে বিশালাকার গোল্ডফিশটির অস্তিত্বের কথা জানতেন অনেকেই। গাজরের মতো কমলা রংয়ের জন্য স্থানীয়রা মাছটিকে ক্যারট বলে ডাকতেন। এদিন ওই হ্রদে মাছ ধরার সময় ক্যারোটিকে ধরার তেমন কোনও পরিকল্পনা ছিল না অ্যান্ডির। কিন্তু ছিপে চার গেঁথে জলে ফেলার কিছুক্ষণ পরেই অ্যান্ডি বুঝতে পারেন, সেই টোপ গিলেছে বড়সড় কোনও মাছ।

তখনও মাছটি প্রায় ৪০ গজ দূরে, অ্যান্ডি লক্ষ্য করেন মাছটির রঙ কমলা। এরপরেই বুঝতে পারেন, টোপ গিলেছে ক্যারট। আনন্দে আত্মহারা হয়ে ওঠেন অ্যান্ডি। তবে মাছটিকে সঙ্গে সঙ্গে জলের উপর তুলতে পারেননি তিনি। টানা ২৫ মিনিট চেষ্টার পর ক্যারটকে ডাঙায় তুলতে সক্ষম হন অ্যান্ডি।

ব্লু ওয়াটার লেক কর্তৃপক্ষের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে রাক্ষুসে মাছটির সঙ্গে অ্যান্ডির ছবি। সঙ্গে জানানো হয়েছে, ১৫ বছর আগে মাছটিকে ওই হ্রদে ছাড়া হয়েছিল। বর্তমানে মাছটির বয়স প্রায় ২০ বছর। তবে মাছটি খাঁটি গোল্ডফিশ নয়। সেটি লেদার কার্প এবং কোই কার্পের একটি সংকর প্রজাতি।

এর আগে পৃথিবীর সবচেয়ে বড় গোল্ডফিশ ধরার রেকর্ড ছিল মিনেসোটার জেসন ফুগেট নামে এক ব্যক্তির। ২০১৯ সালে তিনিও একটি গোল্ডফিশ ধরেছিলেন, যেটির ওজন ছিল ১৭ কিলোগ্রাম। কিন্তু ক্যারট নামের মাছটির ওজন ৩০ কেজিরও বেশি। এখনও পর্যন্ত এটিই পৃথিবীর সবচেয়ে বড় গোল্ডফিশ বলে মনে করা হচ্ছে।

পা ভেঙে গেছে, খোঁড়াতে খোঁড়াতে নিজেই জরুরি বিভাগে এল রোগী, ডাক্তারকে বলল, ‘ম্যাও’


```