Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

কেক কাটার পরেও বেঁচে গেছে অনেকটা? কীভাবে স্টোর করবেন, শিখে নিন ভাইরাল হ্যাক

দ্য ওয়াল ব্যুরো: জন্মদিন হোক বা বিবাহবার্ষিকী, কেক (cake) কাটা ছাড়া কি অনুষ্ঠান সম্পূর্ণ হয়? কিন্তু মাপে মাপে কি আর কেক আনা সম্ভব? তাই যদি সেই কেক বেচেঁ যায়, কীভাবে সেটাকে অনেকদিন অব্দি ভালো রাখবেন, এই প্রশ্ন নিশ্চই এসেছে মনে। তার জন্যেও

কেক কাটার পরেও বেঁচে গেছে অনেকটা? কীভাবে স্টোর করবেন, শিখে নিন ভাইরাল হ্যাক

শেষ আপডেট: 8 March 2023 08:38

দ্য ওয়াল ব্যুরো: জন্মদিন হোক বা বিবাহবার্ষিকী, কেক (cake) কাটা ছাড়া কি অনুষ্ঠান সম্পূর্ণ হয়? কিন্তু মাপে মাপে কি আর কেক আনা সম্ভব? তাই যদি সেই কেক বেচেঁ যায়, কীভাবে সেটাকে অনেকদিন অব্দি ভালো রাখবেন, এই প্রশ্ন নিশ্চই এসেছে মনে। তার জন্যেও আছে উপায়। ক্রিম কেক হোক বা চিজ কেক, ফ্রিজে রাখার সময় কোনও না কোনও ভাবে সেটার আকার-আকৃতি নষ্ট হয়েই যায়। স্বাদও মাঝে মাঝে খারাপ হয়ে যায়। সম্প্রতি বেঁচে যাওয়া কেক সংরক্ষণ করার হ্যাকের একটি ভিডিও ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে টুইটারে। তা মেনে চললে আপনিও বাড়িতেই দিব্যি বেশ কয়েকদিন পর্যন্ত ভাল রাখতে পারবেন কেক।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি এয়ারটাইট টিফিন বক্সের ঢাকনায় অর্ধেক খাওয়া কেক রেখে উপর থেকে নীচের বাটিটা দিয়ে তাঢাকা দিয়ে দেওয়া হল। অর্থাৎ, কৌটোর বদলে ঢাকনায় উল্টো করে রাখা হল কেক, আর তাতেই নাকি তা দিব্যি থাকবে! ভিডিওটি টুইটারে আপলোড হওয়ার পর থেকেই নেটিজেনদের প্রশ্ন, কেন তাঁরা এই বুদ্ধিটা আগে পাননি? ভিডিওটি টুইটার ব্যবহারকারী আরাম ভার্টিয়ান নামক এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। যা ইতিমধ্যেই ১০ লক্ষেরও (viral video) বেশি মানুষ দেখে ফেলেছেন।

দেখুন ভিডিও -

https://twitter.com/AramVartian/status/1630560346443247616

অনেকেই বিভিন্ন রকম কমেন্ট করেছেন এই ভিডিওটিতে। কেউ বলছেন, সোশ্যাল মিডিয়া মাঝে মাঝে বোকা বানিয়ে দেয়। অর্থাৎ তাঁর দাবি, এই হ্যাক আদৌ কোনও কাজের নয়। অন্য একজন ধন্যবাদ দিয়ে বলেছেন, আগে জানলে কত না সময় বেচেঁ যেত।

বুমরার সফল অস্ত্রোপচার নিউজিল্যান্ডে, মাঠে ফিরতে আরও ছয় মাস


```