Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

সূর্যকান্ত মিশ্রর মেয়ে রোশনারাকে বুথের ভিতরে হেনস্থা! ভুয়ো এজেন্টের অভিযোগ সায়রা হালিমের

বর্ষীয়ান সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রর মেয়ে রোশনারা মিশ্রকে বুথের ভিতরই হেনস্থার অভিযোগ উঠল। 

সূর্যকান্ত মিশ্রর মেয়ে রোশনারাকে বুথের ভিতরে হেনস্থা! ভুয়ো এজেন্টের অভিযোগ সায়রা হালিমের

সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রর মেয়ে রোশনারা এবং কলকাতার দক্ষিণের বাম প্রার্থী সায়রা শাহ হালিম

শেষ আপডেট: 1 June 2024 11:39

দ্য ওয়াল ব্যুরো: শনিবার দেশ জুড়ে চলছে শেষ দফার লোকসভার ভোট। সকাল ৭ টা থেকে রাজ্যের ৯টি আসনে ভোটপর্ব সম্পন্ন হচ্ছে। শুরু থেকেই দফায় দফায় অশান্তির খবর আসছে। একাধিকবার সিপিএম এজেন্টকে মারধর করে উঠিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন কলকাতার দক্ষিণের বাম প্রার্থী সায়রা শাহ হালিম। সংবাদমাধ্যমের সামনে সায়রা দাবি করেছেন, সিপিএম এজেন্টকে বসতে দেওয়া হয়নি। মারধর করে উঠিয়ে দেওয়া হয়েছে। এবার বর্ষীয়ান সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রর মেয়ে রোশনারা মিশ্রকে বুথের ভিতরই হেনস্থার অভিযোগ উঠল। 

ঘটনাটি বালিগঞ্জ সার্কুলার রোডের মর্ডান হাইস্কুলের। রোশনারা অভিযোগ করেছেন, বুথের ভিতরে ঢুকতেই তাঁকে অন্য দলের তিন জন পুরুষ পোলিং এজেন্ট ক্রমাগত হেনস্থা করতে থাকেন। শেষে বাধ্য হয়ে মাটিতে বসে পড়েন তিনি। কিন্তু বুথের বাইরে যাননি। 

খবর পেয়ে ওই বুথে পৌঁছন সায়রা হালিম। বুথের বাইরে জমায়েত শুরু হয়ে যায়। উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে অভিযুক্ত এজেন্টদের দাবি, সিপিএম নেত্রী রোশনারা মদ খেয়ে নাকি বুথে প্রবেশ করেছেন। তাঁকে কোনও রকম হেনস্থা করা হয়নি। 

অন্যদিকে, পার্ক ডে স্কুলের বুথে গিয়ে এদিন সায়রা দাবি করেন,  তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু হয়। এমনকী তাঁর বুথ এজেন্ট কৌস্তভ চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর করা হয়। ভোট দানে বাধা দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনই অভিযোগ সিপিএম প্রার্থীর। এ প্রসঙ্গে সায়রা বলেন, “বোরখা পরা একজন মহিলা ফলস ভোট দিচ্ছেন। আমি যেতেই তর্কাতর্কি শুরু হয়। আমি জিজ্ঞেস করতেই পালিয়ে গেলেন সঙ্গে সঙ্গে।” যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 


```