Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

মোদীর বিরুদ্ধে নালিশ ঠুকল কংগ্রেস, কমিশন নিরপেক্ষ, প্রমাণ চায় হাত শিবির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ ঠুকল কংগ্রেস

মোদীর বিরুদ্ধে নালিশ ঠুকল কংগ্রেস, কমিশন নিরপেক্ষ, প্রমাণ চায় হাত শিবির

মাল্লিকার্জুন খড়্গে এবং নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 8 April 2024 18:00

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ ঠুকল কংগ্রেস। হাত শিবিরের অভিযোগ, প্রধানমন্ত্রী ভোটের ময়দানে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করছেন।

গত শনিবার কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে। পরদিন এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের ইস্তাহারে মুসলিম লিগের ছাপ আছে।

কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রীর ওই বক্তব্য আপত্তিজনক। আসলে মুসলিম লিগের সঙ্গে পাকিস্তান তৈরির যোগ আচ্ছে। ওই দল দেশ ভাগের দাবি তুলেছিল।

অন্যদিকে, কংগ্রেস স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিল। স্বভাবতই মুসলিম লিগের সঙ্গে তুলনাকে কংগ্রেস ভালভাবে নিচ্ছে না। 

আসলে ইস্তাহারে কংগ্রেস নানা ক্ষেত্র সহ সংখ্যালঘুদেরও ন্যায় নিশ্চিত করার কথা বলেছে। বিজেপি নেতারা ইস্তাহারের এই অংশকে নিশানা করেছে। 

কংগ্রেস নেতা সলমন খুরশিদের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল সোমবার নির্বাচন কমিশনে প্রধানমন্ত্রীর মন্তব্যকে আপত্তিজনক বলে স্মারকলিপি দিয়েছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দল।

পরে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, আমরা দেখতে চাই কমিশন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় কিনা। কমিশন সত্যিই কতটা নিরপেক্ষ সেটাও বুঝতে চাই। 

প্রসঙ্গত, ২০১৯-এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী মোদীর বিরদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ উঠেলেও কমিশন কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছিল।


```