Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

কংগ্রেসের ইস্তাহারে রাহুলের প্রিয় থাইল্যান্ড, নিউ ইয়র্কের ছবি, তোপ বিজেপির

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর উপস্থিতিতে দলের ইস্তাহার প্রকাশ করেন।

কংগ্রেসের ইস্তাহারে রাহুলের প্রিয় থাইল্যান্ড, নিউ ইয়র্কের ছবি, তোপ বিজেপির

কংগ্রেসের ইস্তাহারে ব্যবহৃত ছবি তুলে ধরে দেখাচ্ছেন বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী

শেষ আপডেট: 5 April 2024 17:16

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের ইস্তাহার নিয়ে বিজেপিকে তুলোধনা করল বিজেপি। কংগ্রেসের ইস্তাহারে নিউ ইয়র্ক, থাইল্যান্ডের ছবি ব্যবহারের অভিযোগ তুলে বিজেপি শুক্রবার বলে, এতে বোঝাই যায় একটি দল দেশ ও নির্বাচন নিয়ে কতটা মনোযোগী। ইস্তাহারে দেশের প্রাচীনতম দল ভূরি ভূরি মিথ্যা বলেছে। প্রসঙ্গত, এদিনই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর উপস্থিতিতে দলের ইস্তাহার প্রকাশ করেন।

 বিজেপির অভিযোগ, ইস্তাহার তৈরিতে এই দল কতটা মনোযোগী তা বোঝাই যায়, নিউ ইয়র্ক এবং থাইল্যান্ডের ছবি ব্যবহার করায়। বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী বলেন, সম্প্রতি কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার চেয়ারপার্সন বলেছিলেন, তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কে হ্যান্ডল করেছে তা তিনি জানেন না। কোনও দলের নিদেনপক্ষে এটা জানা উচিত যে, কারা তাদের ইস্তাহার তৈরি করছে। কংগ্রেসের ইস্তাহারে প্রকাশিত পরিবেশ সংক্রান্ত বিভাগে ব্যবহৃত ছবি তুলে ধরে তিনি বলেন, এটা রাহুল গান্ধীর বেড়ানোর একটি প্রিয় জায়গা থাইল্যান্ডের দৃশ্য।

 ত্রিবেদী বলেন, কংগ্রেস সভাপতি খাড়্গেজি বলেছেন, তাঁর দল যখন ক্ষমতায় এসেছিল তখন ভারতে একটি সুচও তৈরি হতো না। এটা সর্বৈব মিথ্যা। ১৯৩০ সালে সিভি রমণ নোবেল পুরস্কার পেয়েছিলেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স প্রতিষ্ঠিত হল ১৯০৯ সালে। কিন্তু, ওরা এখনও বিশ্বাস করে যে, ভারতে যা কিছু ঘটেছে তা নেহরু আসার পর হয়েছে।

বিজেপি মুখপাত্রের আরও অভিযোগ, ন্যায়পত্র নামে যেটা ওরা আজ বের করেছে, তাতে সব মিথ্যা বলেছে। এতকাল ধরে দেশবাসীর সঙ্গে অন্যায় করে যাওয়া একটা দল আজ ন্যায় দেবে বলে কী করে! ভুল ছবি দেওয়াটা একটা বিরাট ইস্যু নয়। কিন্তু, এটাই উদ্বেগের যে ছবিগুলি বিদেশের। রাহুল গান্ধীর নাম না করে সুধাংশু ত্রিবেদী বলেন, বিদেশে গিয়ে ভারতের বদনাম করা ওদের অভ্যাস। কিন্তু, এখন ওরা ইস্তাহারেও বিদেশের ছবি ধার করছে।

 ইস্তাহার নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ওরা কি কোনও বিদেশি সংস্থাকে এটা তৈরি করতে বরাত দিয়েছিল? ওরা যা যা বলেছে বলুক, তার চেয়েও ভয়ঙ্কর হচ্ছে, থাইল্যান্ড ও আমেরিকার ছবিকে ভারত বলে চালাতে চেয়েছে!


```