Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

বুধের সন্ধেয় শহিদ মিনারে বিজেপির ড্রোন শো! প্রচারের শেষবেলায় নজর কাড়তে মরিয়া গেরুয়া শিবির

প্রচারের শেষবেলায় নজর কাড়তে কলকাতায় অভিনব আয়োজন গেরুয়া শিবিরের!

বুধের সন্ধেয় শহিদ মিনারে বিজেপির ড্রোন শো! প্রচারের শেষবেলায় নজর কাড়তে মরিয়া গেরুয়া শিবির

প্রচারের শেষবেলায় কলকাতায় অভিনব আয়োজন বিজেপির!

শেষ আপডেট: 29 May 2024 17:01

দ্য ওয়াল ব্যুরো: প্রচারের শেষবেলায় নজর কাড়তে কলকাতায় অভিনব আয়োজন গেরুয়া শিবিরের!

বুধবার সন্ধে ৮টা ৪৫ মিনিটে শহিদ মিনারে ড্রোন শোয়ের আয়োজন করছে বিজেপি। এদিন বিকেলে সাংবাদিক বৈঠক থেকে একথা জানান দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য।

কী দেখানো হবে ড্রোন শোয়ে? শমীক বলেন, "এই শো আগে কোনওদিন কলকাতায় হয়নি। এটা একেবারে অভিনব। শোয়ের মাধ্যমে আমরা 'স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষ বোস, মা কালী থেকে বন্দেভারত এক্সপ্রেস ট্রেন এবং বিজেপির পতাকা এবং 'আরও একবার মোদী সরকার' গঠনের আহ্বান জানাব।"

শহিদ মিনারের চারশো মিটার উপরে দেখানো হবে এই ড্রোন শো। আশেপাশের ২ কিলোমিটার এলাকার মানুষ এই অভিনব প্রচার দেখতে পাবেন বলে দাবি করেছেন শমীক।

হঠাৎ এমন আয়োজন কেন? বিজেপির মুখপাত্র বলেন, "তৃণমূল যখন প্রচারের নামে রাজনীতিকে আরও রক্তাক্ত করে তুলেছে তখন প্রচারের শেষ বেলায় মানুষকে আনন্দ দিতে আমরা এই কালারফুল আয়োজন করেছি।"

গতবারে ৪২টির মধ্যে বিজেপি ১৮টি আসন পেলেও কলকাতায় একটি আসও বিজেপির ঝুলিতে ছিল না। শেষ দফায় ১ জুন কলকাতা-সহ সংলগ্ন এলাকায় ভোট রয়েছে। শেষ দফায় যে ৯টি আসনে ভোট হবে, তার সবকটি তৃণমূলের দখলে। এবারে কলকাতায় দাগ কাটতে মরিয়া বিজেপি। মঙ্গলবার উত্তর কলকাতায় রোড শো করেছেন প্রধানমন্ত্রী মোদীও।

একই সঙ্গে শমীকের অভিযোগ, শেষ লগ্নেও বিজেপির প্রচারে বাধা তৈরি করা হচ্ছে। বুধবার ভাঙড়ের পাগলা হাটের ৩ নম্বর কলনীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা ছিল।

শমীকের অভিযোগ, "তৃণমূলের সভা রয়েছে বলে বিরোধী দলনেতার সভা বাতিল করে দিল। অথচ বিকেল সাড়ে চারটে পর্যন্ত ওখানে তৃণমূলের কোনও সভা হয়নি। এভাবেই পদে পদে আমাদের বাধা তৈরি করা হচ্ছে।"


```