Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

জলপাইগুড়িতে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, অভিযোগ উঠতেই নাকচ করল তৃণমূল

"আমাদের পথ আটকানোর চেষ্টা করে ওরা। এরপর আমার গাড়ির উপর চড়াও হয়। গাড়ির গায়ে এলোপাথারি মারতে থাকে। হামলার সময় আগাগোড়াই সেখানে পুলিশ ছিল। কিন্তু কেউ তাদের বাধা দেয়নি।"

জলপাইগুড়িতে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, অভিযোগ উঠতেই নাকচ করল তৃণমূল

শেষ আপডেট: 3 April 2024 19:41

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় বুধবার দুপুরে উত্তেজনা সৃষ্টি হয় মালবাজারের বাগরাকোট এলাকায়। 

এদিন দুপুরে ওই এলাকায় প্রচারে গিয়েছিলেন জয়ন্ত রায়। সেই সময়, তৃণমূলের প্রায় ৩০-৪০জন কর্মী সমর্থক তাঁদের উপর চড়াও হয় বলে জয়ন্তবাবুর অভিযোগ। তিনি জানান, কালো পতাকা নিয়ে তারা তাঁকে লক্ষ্য করে গো-ব্যাক স্লােগান দেয়। জয়ন্তবাবু বলেন,"আমাদের পথ আটকানোর চেষ্টা করে ওরা। এরপর আমার গাড়ির উপর চড়াও হয়। গাড়ির গায়ে এলোপাথাড়ি মারতে থাকে। হামলার সময় আগাগোড়াই সেখানে পুলিশ ছিল। কিন্তু কেউ তাদের বাধা দেয়নি।"

এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা বেঁধে যায়। শুরু হয় হাতাহাতি। তেতে ওঠে গোটা এলাকা। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিরাপদে ওই জায়গা থেকে বের করে নিয়ে যাওয়া হয় বিজেপির প্রার্থী ডাক্তার জয়ন্ত রায়কে। 

তবে বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায়ের উপর হামলায় কোনওভাবে তাদের দল যুক্ত নয় বলে তৃণমূলের দাবি। সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ জানান, বিরোধীদের উপর হামলা তৃণমূলের সংস্কৃতি নয়। তিনি বলেন, "যেই অঞ্চলে এই ঘটনা সেখানে বাঁধ নিয়ে সমস্যা আছে। যা সাংসদ চাইলেই সমাধান করতে পারতেন। তিনি সেটা করেননি। তাই বিজেপি সাংসদের উপর স্থানীয় মানুষের ক্ষোভ রয়েছে। এটা তারই বহিঃপ্রকাশ হতে পারে। তবে এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও যোগ নেই।"


```