Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

ওজন কমাতে হাই ফ্যাট না হাই প্রোটিন, কোন ধরনের লো-কার্ব ডায়েট উপকারী

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনে বাড়িতে বসে থেকে, শরীরে ওজন বেড়ে যাওয়ায় চিন্তায় পড়েছেন অনেকেই।‌ যখন তখন বাইরে হাঁটাচলা করতেও সাহস পাচ্ছেন না। অন্যদিকে সারাদিনের কাজের পর ঘরে প্রতিদিন এক্সারসাইজ করার এনার্জিও অনেকের নেই। ঘড়ি ধরে নিয়ম মেনে খাও

ওজন কমাতে হাই ফ্যাট না হাই প্রোটিন, কোন ধরনের লো-কার্ব ডায়েট উপকারী

শেষ আপডেট: 7 November 2020 09:58

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনে বাড়িতে বসে থেকে, শরীরে ওজন বেড়ে যাওয়ায় চিন্তায় পড়েছেন অনেকেই।‌ যখন তখন বাইরে হাঁটাচলা করতেও সাহস পাচ্ছেন না। অন্যদিকে সারাদিনের কাজের পর ঘরে প্রতিদিন এক্সারসাইজ করার এনার্জিও অনেকের নেই। ঘড়ি ধরে নিয়ম মেনে খাওয়া দাওয়া করতে তো ভুলেই গেছেন প্রায়।‌ তবে বাড়িতে বসেই যাঁরা অতিরিক্ত ওজন কমাতে চাইছেন, ইচ্ছেমত খাবার না খেয়ে, ডায়েটেশিয়ানের পরামর্শ অনুযায়ী ডায়েট রুটিন মেইনটেন করে খাওয়া দাওয়া করুন। এতে শরীরের উপর খারাপ প্রভাব পড়বে না। অতিরিক্ত ওজন কমানোর প্রসঙ্গ এলে প্রথমেই কার্বোহাইড্রেট জাতীয় খাবার বাদ দিতে বলেন ডায়েটেশিয়ানরা। বেশি মাত্রার কার্বোহাইড্রেটযুক্ত খাবার খেলে ওজন বাড়ে তাড়াতাড়ি। সেক্ষেত্রে কার্বোহাইড্রেটযুক্ত খাবার কমিয়ে, ফ্যাট আর প্রোটিন জাতীয় খাবারের উপর জোর দিতে বলেন তাঁরা। হাই ফ্যাট ও হাই প্রোটিন দুই ধরনের লো-কার্ব ডায়েটেই কিন্তু ওজন কমে‌। অনেকেরই এই বিষয়ে সঠিক ধারণা নেই। তাদের জন্য রইলো বিশেষজ্ঞদের মত - লো-কার্ব ডায়েট কী? প্রতিদিন কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে আমরা বেশিমাত্রায় ক্যালোরি পাই। আমাদের সাধারণ ডায়েটে ৫০ শতাংশের বেশি খাবার কার্বোহাইড্রেটযুক্ত। ওজন কমাতে গেলে যেহেতু কার্বোহাইড্রেট জাতীয় খাবার কমিয়ে ফেলতে হয়, তাই ডায়েটে ফ্যাট আর প্রোটিনযুক্ত খাবারের পরিমাণ বাড়াতে হয়। এটাই লো-কার্ব ডায়েট। হাই ফ্যাট লো-কার্ব ডায়েট : কিটো ডায়েট হল হাই ফ্যাট লো-কার্ব ডায়েটের প্রকৃষ্ট উদাহরণ। এই ডায়েটে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে প্রায় ১৫ থেকে ২০ শতাংশ রাখা হয়। অন্যদিকে ৪৫ থেকে ৫০ শতাংশ ফ্যাট জাতীয় খাবার এবং বাকিটা প্রোটিনের উপর জোর দেওয়া হয়। ফ্যাট জাতীয় খাবার বেশি খেলে শরীরে কিটোসিস ফেজ শুরু হয়। এতে শরীরে জমে থাকা ফ্যাট বার্ন করে শক্তি জোগায়। হাই প্রোটিন লো-কার্ব ডায়েট : জোন এবং সাউথ বিচ ডায়েট হল হাই প্রোটিন লো-কার্ব ডায়েট। এইক্ষেত্রে প্রোটিনের পরিমাণ বেশি থাকে। অন্যদিকে কার্বোহাইড্রেটের পরিমাণ ৩০ থেকে ৩৫ শতাংশ রাখা হয়। বাকি ক্যালোরি ফ্যাট জাতীয় খাবার থেকে শরীর পায়। সমীক্ষায় জানা গেছে ওজন কমাতে দুই ধরনের ডায়েটই কার্যকারী। পরীক্ষা করে দেখা গেছে ঠিকমতো ডায়েট মেইনটেন করলে চটজলদি ওজন কমে, এমনকি শরীরের ব্লাডপ্রেসার, ব্লাডসুগার, ইনসুলিন লেভেলের উপরও ক্ষতিকর প্রভাব পড়ে না। তুলনামূলক ভাবে বিচার করে বিশেষজ্ঞরা জানাচ্ছেন হাই ফ্যাট লো-কার্ব ডায়েটে বেশিদিন না থাকাই ভাল। ওজন কমাতে সাহায্য করলেও শরীরের উপর খানিকটা প্রভাব ফেলে। এই ডায়েটে শরীরের জন্য প্রয়োজনীয় অনেক ফল সবজি বাদ পড়ে যায়। দীর্ঘদিন এগুলো না খেলে অনেকেই ক্ষতিগ্রস্ত হতে পারেন। শরীরের সুস্থতা বজায় রাখার জন্য, প্রয়োজনীয় খাবার থেকে যেন কেউ বেশিদিন দূরে না থাকেন, সেই পরামর্শই দিচ্ছেন ডাক্তাররা।  

```