Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

মুঠো মুঠো লঙ্কা খান? ডিমেনশিয়া আপনার কাছে ধীর পায়ে আসছে, সাবধান...

দ্য ওয়াল ব্যুরো:  আপনি কি ঝাল খেতে খুব পছন্দ করেন? মনে করেন, ঝাল না খেলে কোনও খাবারে স্বাদ পান না?  তাই সব কিছুতেই মুঠো মুঠো লঙ্কা বা চিলি পাউডার মিশিয়ে নেন?  আপনি কিন্তু ডিমেনশিয়াতে আক্রান্ত হতে পারেন, তাতে আপনার স্মৃতি আপনার সাথে বিরোধিতা

মুঠো মুঠো লঙ্কা খান? ডিমেনশিয়া আপনার কাছে ধীর পায়ে আসছে, সাবধান...

শেষ আপডেট: 25 July 2019 09:14

দ্য ওয়াল ব্যুরো:  আপনি কি ঝাল খেতে খুব পছন্দ করেন? মনে করেন, ঝাল না খেলে কোনও খাবারে স্বাদ পান না?  তাই সব কিছুতেই মুঠো মুঠো লঙ্কা বা চিলি পাউডার মিশিয়ে নেন?  আপনি কিন্তু ডিমেনশিয়াতে আক্রান্ত হতে পারেন, তাতে আপনার স্মৃতি আপনার সাথে বিরোধিতা করতেই পারে।  অবাক হচ্ছেন তো?  একটি সমীক্ষা বলছে, সারাদিনে যদি ৫০ গ্রামের বেশি লঙ্কা খান, আপনি খুব সহজে ডিমেনশিয়ায় ভুগতে পারেন। প্রায় ৪৫৮২ জন প্রাপ্ত বয়স্ক চাইনিজ মানুষের উপর এই সমীক্ষা করা হয়।  এঁদের প্রত্যেকেরই বয়স ৫৫ এর উপরে।  ‘নিউট্রিয়েন্ট’ জর্নালে এই সমীক্ষা প্রকাশ করা হয়েছে।  তাতে বলা হচ্ছে, যাঁরা এঁদের মধ্যে দিনে ৫০ গ্রামের বেশি লঙ্কা খান, তাঁদের বি এম আর বা বেসিক মেটাবলিক রেট ও বাকিদের থেকে কম।  এই গবেষণাটি করেছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ়ুমিন শি।  তিনি বলছেন, “যাঁরা বেশি লঙ্কা খাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে ডিমেনশিয়ার সম্ভাবনা বাকিদের তুলনায় দ্বিগুণ থাকছে।  তাঁরা তাঁদের স্মৃতিতে বিশেষ কিছু রাখতেই পারছেন না।  তাছাড়া আগে এই লঙ্কা নিয়ে আমাদের যে গবেষণা, তাতে আমরা দেখেছি, লঙ্কা খেলে শরীরের ওজন দ্রুত কমে যায় এবং ব্লাড প্রেশারও কম থাকে।  কিন্তু এবারের সমীক্ষায় আশ্চর্য রিপোর্ট এল।  যেখানে স্মৃতি হারিয়ে যাওয়ার মতো খারাপ ফলাফল আসছে। ” শি বলছেন, কাঁচা হোক বা রান্না করা লঙ্কা এবং শুকনো লঙ্কা, সবকিছুতেই এই সমস্যা হতে পারে।  তবে কোনওভাবেই ক্যাপসিকাম বা গোলমরিচ এই তালিকায় পড়ে না।  ক্যাপসিকাম এবং গোলমরিচ খেলে এই সমস্যা হবে না।  ক্যাপসাইসিন থাকে লঙ্কায়।  আর এই ক্যাপসাইসিনই ফ্যাট ঝরিয়ে ওজন কমাতে সাহায্য করে।  এই পর্যন্ত এতদিন সমীক্ষায় উঠে আসত।  কিন্তু এবার দেখা গেল এর খারাপ দিকটাও মারাত্মক। সাধারণত দেখা যায়, যাঁরা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল, তাঁরা বেশি করে লঙ্কা খান।  তাঁদের বি এম আই বা বডি মাস ইনডেক্সও কম থাকে।  বাকি অনেকের থেকে তাঁরা শারীরিকভাবে বেশি সক্ষম হন।  গবেষণা থেকে যে তথ্য উঠে আসছে, তাতে বলা হচ্ছে ৫০ গ্রাম লঙ্কা সাধারণ ওজনের মানুষ খেলে এই ডিমেনশিয়ার সম্ভাবনা বেশি, অথচ যাঁরা একটু মোটা মানুষ তাঁদের ক্ষেত্রে সমস্যা সামান্য কম।  তবে ৫০ গ্রামের বেশি লঙ্কা খেলে স্মৃতি ধীরে ধীরে কমে যাবেই । কাজেই ভেবে দেখুন, আর মুঠো মুঠো লঙ্কা খাবেন কি?

```