Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

অতিরিক্ত হাই তোলা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ায়! জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা

দ্য ওয়াল ব্যুরো: হার্ট দুর্বল যাঁদের, প্রতি মুহূর্তে তাঁদের সর্তক থাকতে হয়। হঠাৎ হৃৎপিণ্ডে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে, মাসেল কাজ করা থামিয়ে দেয়। তার থেকেই হার্ট অ্যাটাক হয়। তাই ডাক্তারের পরামর্শ মেনে সাবধানে থাকাটা জরুরি। সাধারণত বুকে হ

অতিরিক্ত হাই তোলা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ায়! জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা

শেষ আপডেট: 19 December 2020 08:30

দ্য ওয়াল ব্যুরো: হার্ট দুর্বল যাঁদের, প্রতি মুহূর্তে তাঁদের সর্তক থাকতে হয়। হঠাৎ হৃৎপিণ্ডে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে, মাসেল কাজ করা থামিয়ে দেয়। তার থেকেই হার্ট অ্যাটাক হয়। তাই ডাক্তারের পরামর্শ মেনে সাবধানে থাকাটা জরুরি। সাধারণত বুকে হঠাৎ ব্যথা, মাটিতে পড়ে যাওয়া এগুলোকেই অনেকে ধরে নেন হার্ট অ্যাটাকের সিম্পটম। কিন্তু কখনও কখনও শরীরে ছোট ছোট কিছু অস্বাভাবিকতা দেখা যায়, যা অনেকেই এড়িয়ে যান। সেই কারণেও হতে পারে হার্ট অ্যাটাক। জানেন কি অতিরিক্ত হাই তোলাও হার্ট অ্যাটাকের সিম্পটম হতে পারে। অনেকে ধরে নেন, শরীর অতিরিক্ত ক্লান্ত থাকলে, ভালভাবে ঘুম না হলে ঘনঘন হাই তোলে মানুষ। কিন্তু যদি দিনে ঠিকমতো বিশ্রাম নেওয়ার পরে, ক্লান্ত না থাকার পরেও ঘনঘন হাই ওঠে, তাহলে বুঝতে হবে শরীরের কোনও গুরুতর সমস্যা রয়েছে। মেডিকেল সায়েন্সে এই নিয়ে দীর্ঘদিন ধরে রিসার্চ চললেও হাই তোলার আসল কারণ অনেকেই জানতে পারেননি। তবে অনেকেই বলেন শরীরে ব্লাড অক্সিজেনেশন বাড়িয়ে তোলে এটা। এমনকি মাথাও ঠান্ডা রাখে কখনও কখনও। ডাক্তাররা বলেন শরীরের স্নায়ু সংক্রান্ত জটিলতা বাড়লে অতিরিক্ত হাই তোলেন অনেকেই।‌ হৃৎপিণ্ডের আশেপাশে অতিরিক্ত রক্তক্ষরণ হলে অনেক সময় হাই ওঠে। এর থেকে স্ট্রোক পর্যন্ত হতে পারে। ডাক্তাররা এও বলছেন স্ট্রোকের আগে এবং পরে দুই সময়ই স্বাভাবিকের তুলনায় বেশি হাই তোলেন অনেকে। কিছুক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত হাই তোলার কারণে কথা বলাও বন্ধ হয়ে যায় কারও কারও। বোবাও হয়ে যান কেউ কেউ। এক্সারসাইজের সময়, দিনে অতিরিক্ত গরমের মধ্যে দাঁড়িয়ে ঘনঘন হাই তোলাকে অনেক সময় হার্ট অ্যাটাকের সম্ভাবনা ধরে নেন ডাক্তাররা। হার্ট অ্যাটাক, স্ট্রোক ছাড়াও অতিরিক্ত হাই তুললে আরও অনেক শারীরিক সমস্যা দেখা দেয়। যেমন - ব্রেন টিউমার এপিলেপ্সি মাল্টিপল স্ক্লেরোসিস লিভার ফেইলিওর এমনকি এর কারণে শরীর স্বাভাবিক তাপমাত্রা ধরে রাখার ক্ষমতাও হারায়। বিনা কারণে অতিরিক্ত হাই তুললে তার জন্যে ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। একমাত্র বিশেষজ্ঞরাই দেখে জানিয়ে দিতে পারবেন হাই তোলার কারণ। হার্টের অসুখ থাকলে সে বিষয়েও খোলাখুলি আলোচনা করতে হবে। কখনও দেখা যায় স্ট্রেস কমানোর পরামর্শ দেন ডাক্তারবাবু। ঠিকমতো বিশ্রাম নিতে বলেন। এসবের পরেও না কমলে নির্দিষ্ট ওষুধের সহায়তা নিতে বলেন ডাক্তারেরা।

```