Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

ওজন বেড়েছে! কমাতে চান! এই শীতে ট্রাই করুন নানান স্বাদের ডায়েট স্যুপ

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনে বেশ কয়েক কেজি ওজন বেড়ে গেছে! আর তাই কী খাবেন আর কী খাবেন না তাই নিয়ে পড়তে হচ্ছে মহা বিপাকে! চাইলে এই শীতে ট্রাই করে দেখতেই পারেন নানা স্বাদের স্যুপ। এটা পেটের জন্য যেমন হালকা, তেমনই আবার খিদে মেটাতে সাহায্য করে। স্

ওজন বেড়েছে! কমাতে চান! এই শীতে ট্রাই করুন নানান স্বাদের ডায়েট স্যুপ

শেষ আপডেট: 26 November 2020 07:51

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনে বেশ কয়েক কেজি ওজন বেড়ে গেছে! আর তাই কী খাবেন আর কী খাবেন না তাই নিয়ে পড়তে হচ্ছে মহা বিপাকে! চাইলে এই শীতে ট্রাই করে দেখতেই পারেন নানা স্বাদের স্যুপ। এটা পেটের জন্য যেমন হালকা, তেমনই আবার খিদে মেটাতে সাহায্য করে। স্যুপ ডিশগুলো যেমন পুষ্টিকর তেমনই সুস্বাদুও! এছাড়া দীর্ঘ সময় পর্যন্ত পেটকে ভর্তিও রাখে, ফলত বারবার খিদে পাওয়ার সমস্যা থাকে না। ওজন কমাতে চাইলে, আপনার ডায়েট চার্টে রাখতেই পারেন সুস্বাদু স্যুপের নানান পদ। বিভিন্ন ভাবে বানানো যেতে পারে স্যুপ। রইল তারই কিছু বিশেষ রেসেপি আপনাদের জন্য- ১. ফুলকপির স্যুপ শীতকালের অন্যতম সিজনাল সবজি হল ফুলকপি। শীতের বাজারে বেশ সুলভ এই সবজি। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট। এই স্যুপটা বানানো জন্য প্রথমেই একটি পাত্রে ১ চামচ তেল গরম করে নিতে হবে। তারপর ২ চামচ আদা, ২ চামচ রসুন আর পিঁয়াজ যোগ করে ২-৩ মিনিট হালকা আঁচে রান্না করতে হবে। এরপর ২ কাপ ফুলকপির টুকরোর সঙ্গে ১কাপ জল দিয়ে ভাল করে ১০ মিনিট ধরে সেদ্ধ করতে হবে। ফুলকপিটা প্রায় গলে গেলে পরিমাণ মতো লবণ আর লঙ্কা যোগ করতে হবে। তারপরে এতক্ষণে যা যা তৈরি হয়েছে সেটা ভাল করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা ঘন হয়ে আসা পর্যন্ত সেটাকে নাড়তে হবে, আর প্রয়োজন মতো জল যোগ করতে হবে। এক্ষেত্রে আপনি যতটা ঘনত্ব চাইবেন স্যুপের, তার উপর নির্ভর করেই জল অ্যাড করবেন। তাহলেই তৈরি হয়ে যাবে ফুলকপির স্যুপ। পরিবেশনের আগে প্রয়োজন হলে ধনে পাতা দিয়ে সাজিয়েও নিতে পারেন। ২. পালংশাকের স্যুপ শীতকালে আমাদের বাজারের থলিতে প্রায়ই পালংশাকের দেখা মেলে। জানেন কি, এই পালংশাক দিয়েও বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু স্যুপ। পালংশাকের স্যুপ বানানোর জন্য  ১টেবলি চামচ তেল প্রথমে কড়াইতে গরম করে নিতে হবে। তারপর তেজপাতা, ১চামচ জিরে গুঁড়ো, ২চামচ রসুন কুচি, ১চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভাল করে নাড়তে হবে। তারপর ২কাপ পালংশাকের কুচি,পরিমাণ মতো নুন ও লঙ্কা যোগ করে ভাল ভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ২ চামচ বেসন বা ময়দা যোগ করে নাড়তে হবে। তারপর ২ কাপ জল যোগ করে মিশ্রণটিকে ফুটতে দিতে হবে, এর সঙ্গে আগে থেকে বানিয়ে রাখা পালংশাক বাটাটাও যোগ করতে হবে। ভাল করে ফুটে ঘন হয়ে এলেই তৈরি হয়ে যাবে আপনার পছন্দের পালংশাকের স্যুপ। ওজন কমাতে চাইলে এর উপর ক্রিমের লেয়ার না দেওয়াই ভাল। এতে খুব বেশি পরিমাণে ক্যালোরি থাকে। ৩. গাজর আর টমেটোর স্যুপ অত্যন্ত লোভনীয় একটি স্যুপ খেতে চাইলে আপনি ট্রাই করতে পারেন গাজর আর টমেটো দিয়ে বানানো স্যুপ। এটা বানাতে গেলে প্রথমেই ২টো গাজর,২টো টমেটোকে ভাল করে কুচতো হবে। এরপর ১ টুকরো পেঁয়াজ আর ২চামচ রসুন বাটা নিতে হবে। এই সমস্ত উপাদানগুলোকে একটি প্যানে নিয়ে ভাল করে মেশাতে হবে, তারপর জল যোগ করে ফুটতে দিতে হবে কয়েকমিনিট। এরপর স্বাদ অনুযায়ী লবণ ও চাইলে অল্প লঙ্কাগুঁড়ো বা চিলি ফ্লেক্সও যোগ করতে পারেন। স্যুপের ঘনত্ব কতটা চান তা নির্ভর করছে আপনার ওপর! সেই অনুযায়ী স্যুপে বাড়তি জল যোগ করতে হবে। তাহলেই তৈরি যাবে সুস্বাদু ও স্বাস্থ্যকর গাজর আর টমেটোর স্যুপ। ৪. ভেজিটেবল স্যুপ শীতকাল যেন সব ঋতুদের রাজা। এসময় বাজারে হরেক রঙের কত রকমের যে মরশুমি সবজি পাওয়া যায় তা বলে বোঝানো যাবেনা! এই সব সবজি দিয়ে বানানো গরম গরম স্যুপের স্বাদই যেন আলাদা! এই স্যুপ মুখে দিয়ে স্বর্গসুখের অনুভূতি হতে পারে! এটা যেমন স্বাস্থ্যকর তেমন লোভনীয়ও। সবরকম সবজির স্যুপ বানানোর জন্য একটি প্যানে ১চামচ কুচানো আদা আর রসুন নিতে হবে। এরপর একে একে কুচানো বাঁধাকপি, টুকরো করা গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ যোগ করে ২মিনিট ধরে নাড়তে হবে। এরপর স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো আর প্রয়োজন মতো জল দিতে হবে প্যানে। সবটা সেদ্ধ হওয়া না পর্যন্ত মিশ্রণটিকে ভাল করে নাড়তে হবে। তারপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে যাবে ভেজিটেবল স্যুপ। ৫. চিকেন স্যুপ শুধু যে সবজি দিয়ে স্যুপ বানিয়ে পুরো শীত কাটিয়ে দেবেন এমনটা নয়! স্যুপের মধ্যে রয়েছে চিকেন স্যুপও। যা আপনার শরীর ও মন দুটোকেই খুশি করে দেবে। একটি প্রেসার কুকারে প্রথমেই গাজরের টুকরো, আধ কাপ জল, টুকরো করা মুরগির মাংস, পেঁয়াজ, টমেটো কুচি, মটর দিয়ে সেদ্ধ করতে দিতে হবে। তারপর এতে শাকের রস, দারুচিনি, ৫-৬টা গোলমরিচ, পরিমাণ মতো হলুদ, নুন দিতে হবে। প্রেসার কুকারে ২-৩ টে হুইসেল পড়ার পর মিশ্রণটিকে নামিয়ে নিতে হবে। তারপর মিশ্রণটিকে ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে একটি প্যান ভাল করে গরম করে নিয়ে মাখন দিয়ে নাড়তে হবে।প্যানটি গরম হয়ে এলে ঠান্ডা করা মিশ্রণটা প্যানে ঢেলে নিয়ে ভাল করে কষাতে হবে। কষানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু চিকেন স্যুপ। তাহলে এই শীতে আপনার রান্নাঘরে নিশ্চয় বানানো হবে এই ডেলিসিয়াস, টেস্টি স্যুপের আইটেমগুলো! এগুলো যেমন সুস্বাদু তেমনই আবার উপকারিও। বাড়তে দেয়না আপনার শরীরের ওজনও। তাহলে একবার হলেও ট্রাই করছেন তো?

```