
শেষ আপডেট: 28 December 2020 06:48
ধাপ ১
একটি পাত্রে ১/২ কাপ মাখন নিয়ে সেটাকে ভাল করে গলিয়ে নিতে হবে। এরপর গলানো মাখনের মধ্যে এক কাপ চিনি ঢেলে দিতে হবে।
ধাপ ২
মাখন ও চিনির মধ্যে ২টো ডিম, ভ্যানিলা এসেন্স দিয়ে ভাল করে নাড়তে হবে। এবার একটি বাটিতে ২ কাপ ময়দা, ২ চামচ কোকো পাউডার, এক চিমটি নুন ও বেকিং পাউডার দিয়ে ভাল করে মেশাতে হবে।
ধাপ ৩
সমস্ত উপাদানগুলোকে ভাল করে মিশিয়ে নিতে হবে। তারপর এতে পছন্দমতো আখরোট, বাদাম দিতে পারেন।
ধাপ ৪
ব্রেকিং ট্রে'কে মাখন দিয়ে গ্রিজ করে নিতে হবে। ১৭৫ ডিগ্রি সেলসিয়াসে ৩০ মিনিটের জন্য বেক করে নিতে হবে।