Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

Iran Israel War: নেতানিয়াহু-ট্রাম্পের যৌথ হামলায় নিহত খামেনেই, সর্বোচ্চ নেতাকে মারতে কেন শনির সকাল বাছা হল

শনিবার সকালে তেহরানে খামেনেইয়ের সুরক্ষিত আস্তানায় আচমকা হামলা চালিয়ে এই বিরাট সাফল্য অর্জন করেছে মিত্রশক্তি। 

Iran Israel War: নেতানিয়াহু-ট্রাম্পের যৌথ হামলায় নিহত খামেনেই, সর্বোচ্চ নেতাকে মারতে কেন শনির সকাল বাছা হল

হামলার জন্য কেন শনিবার বেছে নেওয়া হল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 1 March 2026 14:20

দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল ও আমেরিকার (Israel America) যৌথ সাঁড়াশি অভিযানে নিকেশ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই (Khamenei Death)। শনিবার সকালে তেহরানে খামেনেইয়ের সুরক্ষিত আস্তানায় আচমকা হামলা চালিয়ে এই বিরাট সাফল্য অর্জন করেছে মিত্রশক্তি। সর্বোচ্চ নেতার মৃত্যুর খবরে ইরানের ৪৬ বছরের শিয়া-তাত্ত্বিক শাসনের ভিত নড়ে গিয়েছে। ইরান পাল্টা হামলার হুমকি দেওয়ায় গোটা আরবদুনিয়া জুড়ে এখন যুদ্ধবিধ্বস্ত।

কেন শনিবার সকালকেই বেছে নেওয়া হল? (Why US, Israel Chose Saturday Morning For Strikes)

ইজরায়েল ও আমেরিকার এই যৌথ হামলার সময় নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন গোয়েন্দা সূত্রের খবর, খামেনেই শনিবার সন্ধ্যায় একটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন বলে খবর ছিল। কিন্তু ইজরায়েলি গোয়েন্দারা জানতে পারেন, বৈঠকটি শনিবার সকালেই এগিয়ে আনা হয়েছে। তড়িঘড়ি এই তথ্য পেয়েই অপারেশন এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে খামেনেই গা ঢাকা দেওয়ার সুযোগ না পান।

আস্তানায় ৩০ বোমা: গুঁড়িয়ে গেল খামেনেইয়ের দুর্গ

হামলার শুরুতেই তেহরানের কেন্দ্রে খামেনেই-এর অত্যন্ত সুরক্ষিত কার্যালয়ে ৩০টি বোমা বর্ষণ করা হয়। স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে, পুরো আস্তানাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যদিও খামেনেই তখন মাটির তলায় সুরক্ষিত স্থানে ছিলেন, কিন্তু ইজরায়েলি সূত্রের দাবি, তিনি গভীরতম বাঙ্কারে ছিলেন না। এই হামলায় খামেনেইয়ের ডান হাত হিসেবে পরিচিত প্রাক্তন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি শামখানি এবং আইআরজিসি (IRGC)-র কমান্ডার মহম্মদ পাকপুরও নিহত হয়েছেন।

তেহরানের প্রতিশোধ: ঝাঁকে ঝাঁকে ড্রোন-মিসাইল

খামেনেই-এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তেহরান পাল্টা আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। ইজরায়েল, কাতার, বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহি, জর্ডন ও কুয়েতে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও মিসাইল নিক্ষেপ করেছে ইরান। যার ফলে যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়েছে উপসাগরীয় দেশগুলিতেও।

হামলার তীব্রতা দেখে ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) ইরানের জনগণকে দেশের শাসনভার নিজের হাতে তুলে নেওয়ার ডাক দিয়েছেন। নেতানিয়াহু একে ইরানকে মুক্ত করার সুযোগ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে, ইরানের রেভোলিউশনারি গার্ড (IRGC) এক বিবৃতিতে খামেনেইয়ের হত্যাকারীদের “ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রতিশোধ” নেওয়ার হুমকি দিয়েছে।

ইরানি সংবাদমাধ্যম খামেনেইয়ের মৃত্যুকে ‘Martyrdom of the Guardian’ বা রক্ষকের আত্মবলিদান হিসেবে তুলে ধরছে। ৪৬ বছরের শিয়া শাসনের এই পটপরিবর্তন আরবদুনিয়ায় আরও বড় কোনও সংঘাতের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।


```