Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

সিডনিতে ভিড়ে ঠাসা শপিং মলে এলোপাথাড়ি ছুরির কোপে নিহত ৫,আহত অনেক, গুলিতে মৃত্যু হামলাকারীর

ঘটনাটিতে শোক প্রকাশ করেছেন সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবেনিজ।

সিডনিতে ভিড়ে ঠাসা শপিং মলে এলোপাথাড়ি ছুরির কোপে নিহত ৫,আহত অনেক, গুলিতে মৃত্যু হামলাকারীর

সিডনির বন্ডি শপিং মলের বাহিরের দৃশ্য । ছবি সংগৃহীত

শেষ আপডেট: 13 April 2024 16:17

দ্য ওয়াল ব্যুরো: সিডনিতে ভিড়ে ঠাসা শপিং মলে আচমকাই হামলা। সিডনির বন্ডি শপিং মলে একের পর ব্যক্তির উপর ছুরির কোপ বসাতে থাকে এক  দুষ্কৃতী। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর এসেছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ঘটনাটিতে শোক প্রকাশ করেছেন সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবেনিজ।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, শনিবার স্থানীয় সময় বিকেল ৪ টে নাগাদ ওই হামলাকারী মলে এলোপাথারি ছুরির কোপ মারতে থাকে। শপিং মলে হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্তকে ধরতে পুরো শপিং মল ঘিরে ফেলা হয়। 

পুলিশ হামলাকারীকে টার্গেট করতে গুলি চালাতে থাকে পুলিশ। গুলিবৃষ্টিতে মৃত্যু হয় হামলাকারীর। ঘটনাটিতে সিডনিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত কোনও সংগঠন ঘটনাটির দায় স্বীকার করেনি। এই হামলার নেপথ্য কারণও এখনও স্পষ্ট নয়। 

ঘটনাটির প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবেনিজ বলেন, ‘ একাধিক হতাহতের খবর পাওয়া গেছে। আহতদের জন্য আমাদের সমবেদনা রয়েছে। আমরা তাঁদের যত্ন নেওয়ার পাশাপাশি আমাদের সাহসী পুলিশ দ্রুত পদক্ষেপ করার জন্য ধন্যবাদ জানাই।’ 

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের তরফে আমজনতাকে আপাতত ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শপিং মল বন্ধ করে তল্লাশি চালানো হচ্ছে। 


```