Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

আমেরিকায় ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুল্যান্স, একাধিক মৃত্যুর আশঙ্কা, উদ্বেগ প্রকাশ ট্রাম্পের

সংবাদ সংস্থা সূত্রের খবর, এয়ার অ্যাম্বুল্যান্সটিতে গুরুতর অসুস্থ এক শিশুকে নিয়ে যাওয়া হচ্ছিল। সঙ্গে ছিলেন আরও পাঁচজন। ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

আমেরিকায় ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুল্যান্স, একাধিক মৃত্যুর আশঙ্কা, উদ্বেগ প্রকাশ ট্রাম্পের

লোকালয়ে ভেঙে পড়ল বিমান।

শেষ আপডেট: 1 February 2025 09:58

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার আকাশে ভেঙে পড়ল একটি এয়ার অ্যাম্বুল্যান্স। সংবাদ সংস্থা সূত্রের খবর, এয়ার অ্যাম্বুল্যান্সটিতে গুরুতর অসুস্থ এক শিশুকে নিয়ে যাওয়া হচ্ছিল। সঙ্গে ছিলেন আরও পাঁচজন। ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা যাচ্ছে, ফিলাডেলফিয়ারের কাছে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। আচমকাই মাঝ আকাশ থেকে ভেঙে পড়ে এয়ার অ্যাম্বুলেন্সটি। লোকালয়ে ভেঙে পড়ার পর তীব্র বিস্ফোরণে আশেপাশের এলাকায় আগুনও ধরে যায়। ফলে বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

সংবাদ সংস্থা সূত্রের খবর, ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে ৪.৮ কিলোমিটার দূরে এয়ার অ্যাম্বুলেন্সটি ভেঙে পড়ে। মুহূর্তে বিকট বিস্ফোরণে আশেপাশের এলাকায় দাউ দাউ করে আগুন ধরে যায়। যার জেরে বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।


ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে। স্থানীয় সময় বিকেল ৬টা ৬ মিনিটে বিমানবন্দর থেকে টেক অফ করার মিনিট খানেকের মধ্যে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে খবর। তারপরেই মাঝ আকাশে ভেঙে পড়ে বিমানটি।


```