Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

ঠিক যেন নরক! আগুনের গ্রাসে থাকা লস এঞ্জেলসের ছবি দেখে ভয় পাচ্ছে মানুষ

স্যাটেলাইট ফুটেজে আগুন কবলিত এলাকার ছবি দেখে শিউরে উঠছেন সকলেই।

ঠিক যেন নরক! আগুনের গ্রাসে থাকা লস এঞ্জেলসের ছবি দেখে ভয় পাচ্ছে মানুষ

দাবানলের উপগ্রহ চিত্র - ফাইল ছবি

শেষ আপডেট: 10 January 2025 16:02

দ্য ওয়াল ব্যুরো: লস এঞ্জেলসের দাবানল আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। আরও বেশি পরিমাণে জমি আগুনের গ্রাসে তো গেছেই, মৃতের সংখ্যাও আগের থেকে বেড়েছে। স্যাটেলাইট ফুটেজে আগুন কবলিত এলাকার ছবি দেখে শিউরে উঠছেন সকলেই। কারও কারও মনে হচ্ছে, এটি আর পৃথিবী নেই, নরক হয়ে গেছে! 

চারিদিকে শুধুই লাল আভা, আকাশ ঢেকে গেছে গাঢ় কালো ধোঁয়ায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আর ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ৩২ হাজার একর জমি। তার মধ্যে প্যাসিফিক পালিসাডেসের ১৯ হাজার এবং আল্টাডেনার ১৩ হাজার একর জমি রয়েছে। এই দুই জায়গা মিলিয়ে ১০ হাজারের বেশি মানুষ ঘরছাড়া। সব মিলিয়ে সেই সংখ্যা প্রায় ২ লক্ষ। 

ম্যাক্সার-এর তরফে যে স্যাটেলাইট ফুটেজ প্রকাশ করা হয়েছে তাতে ফুটে উঠেছে কতটা বিধ্বংসী এই দাবানল। বেশিরভাগ জায়গা পুড়ে ছাই হয়ে গেছে। সূর্যাস্তের যে ছবি ভাইরাল হয়েছে তা দেখে অনেকেই বলছেন, সেটি নরকের ছবি। প্রশাসন থেকে শুরু করে আমজনতার চিন্তা আরও বেড়েছে কারণ, আগুন নিয়ন্ত্রণে আসা তো দূর, নতুন জায়গায় ছড়াতে শুরু করেছে। 

শুষ্ক আবহাওয়া এবং ঝোড়ো হাওয়ার জন্য আগুনের লেলিহান শিখা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। কোথাও কোথাও আগুনে-হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার বা তারও বেশি থাকছে! লস এঞ্জেলস শহরের বিস্তীর্ণ এলাকা ছাড়াও দক্ষিণ ক্যালিফর্নিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৩ লক্ষ ঘরবাড়ি। ঘরছাড়া ১ লক্ষের বেশি মানুষ। 

অ্যাকু ওয়েদারের অনুমান, বর্তমান দাবানলের কারণে ক্ষতির পরিমাণ ৫৭০০ কোটি মার্কিন ডলার ছাড়াতে পারে। একটি বেসরকারি আবহাওয়া কোম্পানির প্রধান জোনাথন পোর্টার জানিয়েছেন, আর্থিক ক্ষতির পরিমাণ ও ঘরবাড়ি ধ্বংসের ক্ষয়ক্ষতির হিসেবে এই অগ্নিকাণ্ড আধুনিক ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর হতে পারে। গবেষকদের মতে, বিশ্ব উষ্ণায়নের জেরে দাবানলের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যেখানে আঞ্চলিক ভিত্তিতে পরিবেশেও দাবানলের উপযোগী সমস্ত রকমের উপকরণ থাকে, সেখানেই ভয়াবহ রূপে দেখা দিচ্ছে দাবানল।


```