Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

মারুতি সুজুকির নেপথ্য নায়ক ছিলেন, প্রয়াত ওসামু সুজুকি

সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, গত ২৫ ডিসেম্বর তিনি প্রয়াত হয়েছেন। 

মারুতি সুজুকির নেপথ্য নায়ক ছিলেন, প্রয়াত ওসামু সুজুকি

ওসামু সুজুকি

শেষ আপডেট: 27 December 2024 21:35

দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক দশক ধরে সুজুকি মোটোকর্পের সাফল্যের চাবিকাঠি ছিল তাঁর হাতে। তিনি মারুতি সুজুকির নেপথ্য নায়ক। সেই ওসামু সুজুকি মারা গেলেন ৯৪ বছর বয়সে। দীর্ঘ সময় ধরে লিম্ফোমা রোগে ভুগছিলেন তিনি। সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, গত ২৫ ডিসেম্বর তিনি প্রয়াত হয়েছেন। 

উত্তর আমেরিকা ও ইউরোপের পর আটের দশকে ভারতীয় বাজারে প্রবেশ করে সুজুকি সংস্থা। ১৯৮২ সালে ভারত সরকারের সঙ্গে যুগ্মভাবে প্রতিষ্ঠিত হয় মারুতি উদ্যোগ। পরবর্তী সময় থেকে এখনও পর্যন্ত ভারতে দাপিয়ে ব্যবসা করে চলেছে সুজুকি। বর্তমানে এদেশের বৃহত্তম গাড়ি নির্মাতা তাঁরাই। 

১৯৩০ সালের ৩০ জানুয়ারি জাপানের গেরোতে জন্ম হয়েছিল সুজুকি মোটর কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যানের। তখন তাঁর পদবি ছিল মাৎসুদা। পরে স্ত্রীর পরিবারের সংস্থায় যোগ দেওয়ায় পদবি বদলে সুজুকি করেন তিনি। ২০০০ সালে অবসর নেওয়ার আগে দুবার সংস্থার প্রেসিডেন্ট হয়েছিলেন ওসামু সুজুকি। তাঁর আমলেই জেনারেল মোটরস ও ভক্সওয়াগেনের মতো সংস্থার সঙ্গে জোট বেঁধে বিরাট সাফল্য পেয়েছিল এই সংস্থা। 

ওসামুর জীবনেও ঝড় আসে। জাপানে জ্বালানি-অর্থনীতির পরীক্ষা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল তাঁর। পরবর্তী সময়ে সংস্থার সিইও পদ থেকেও সরে যেতে হয় তাঁকে। তবে সংস্থার উন্নতির পথে বাধা সৃষ্টি হতে দেননি তিনি। সেই ওসামু এখন জীবনের লড়াই হার মানলেন। 


```