Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

দাউদ কেমন আছেন? চমকে দেওয়ার মতো খবর দিলেন ছায়াসঙ্গী ছোটা সাকিল

অবশেষে সব জল্পনায় জল ঢাললেন দাউদ-ঘনিষ্ঠ ছোটা শাকিল।

দাউদ কেমন আছেন? চমকে দেওয়ার মতো খবর দিলেন ছায়াসঙ্গী ছোটা সাকিল

শেষ আপডেট: 19 December 2023 11:20

দ্য ওয়াল ব্যুরো: দাউদকে কি সত্যি বিষ খাওয়ানো হয়েছে? বিষ খেয়ে দাউদের কি মৃত্যু হয়েছে? সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন দেশি ও বিদেশি সংবাদমাধ্যমজুড়ে নানা খবর বেরোচ্ছে। অবশেষে সব জল্পনায় জল ঢাললেন দাউদ-ঘনিষ্ঠ ছোটা শাকিল। ইন্টারনেট দুনিয়ায় দাউদকে নিয়ে যে খবর রটেছে, সেগুলি ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

 এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডনের মৃত্যুর খবর একেবারে উড়িয়ে দেন ছোটা শাকিল। তিনি বলেন, “দাউদ জীবিত এবং সুস্থ রয়েছেন। ভুয়ো খবর দেখে অবাক হয়ে গিয়েছি আমি। গতকালই একাধিকবার দাউদের সঙ্গে দেখা করেছি।” দাউদ ১০০০ শতাংশ ফিট রয়েছে বলেই দাবি করেছেন তিনি।

উল্লেখ্য, গত রবিবার পাকিস্তানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল সাময়িক ভাবে। এই আবহে জল্পনা ছড়িয়েছিল, দাউদ ইব্রাহিম কি তবে মারা গিয়েছেন? যদিও ডি-কোম্পানির ছোটা শাকিল এই সব জল্পনাকে উড়িয়ে দিয়েছেন। সোমবার পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর তরফ থেকেও দাবি করা হয়েছে, দাউদকে বিষ খাওয়ানোর দাবিও ভুয়ো।  

আইএসআই জানিয়েছে, দাউদের নিরাপত্তা ভেদ করা কঠিন। আমেরিকার নজরে রয়েছেন দাউদ, তাই তাঁর বিশেষ খেয়াল রাখা হয়। সেই নিরাপত্তা বেষ্টনীতে ঢুকে দাউদের ক্ষতি করা একপ্রকার অসম্ভব বলেই দাবি করেছে আইএসআইয়ের গুপ্তচররা।

গত কয়েকমাস ধরেই পাকিস্তানে বেশ কয়েকজন জঙ্গি নেতার মৃত্যু হয়েছে। ওই জঙ্গিরা ছিল ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায়। এহেন পরিস্থিতিতে দাউদের অসুস্থতার খবরে তোলপাড় শুরু হয় আন্তর্জাতিক মহলে। খবর রটে, দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠরা তাঁকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছে এবং আশঙ্কাজনক অবস্থায় তিনি করাচির হাসপাতালে ভর্তি। তারপর শোনা যায় দাউদের মৃত্যু হয়েছে এবং তাঁর আত্মীয় জাভেদ মিয়াদাদ হাউস অ্যারেস্ট হয়েছেন। এর উপর করাচি, ইসলামাবাদ-সহ পাকিস্তানের বড়-বড় কয়েকটি শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায়। সব মিলিয়ে দাউদের মৃত্যুর খবর আরও জোরালো হয়। যদিও সেই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন ছোটা শাকিল।


```