Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

খালি হাতে ফেরেননি, ১৫০র বেশি প্রত্নসামগ্রী নিয়ে এলেন মোদী, ধন্যবাদ দিলেন আমেরিকাকে

দ্য ওয়াল ব্যুরো: গিয়েছিলেন ভারত-মার্কিন সম্পর্ক (indo-us relations) মজবুত করার লক্ষ্যে প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করতে। কোয়াড সম্মেলনে সামিল হয়েছেন। মার্কিন শিল্পমহলের সিইওদের সঙ্গেও বৈঠক করেছেন। আর

খালি হাতে ফেরেননি, ১৫০র বেশি প্রত্নসামগ্রী নিয়ে এলেন মোদী, ধন্যবাদ দিলেন আমেরিকাকে

শেষ আপডেট: 27 September 2021 10:17

দ্য ওয়াল ব্যুরো: গিয়েছিলেন ভারত-মার্কিন সম্পর্ক (indo-us relations) মজবুত করার লক্ষ্যে প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করতে। কোয়াড সম্মেলনে সামিল হয়েছেন। মার্কিন শিল্পমহলের সিইওদের সঙ্গেও বৈঠক করেছেন। আর এত ব্যস্ত সফরসূচির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (pm narendra modi) দেশে ফিরলেন ১৫০র বেশি প্রত্নসামগ্রী নিয়ে (antiquities)। আমেরিকার তরফে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে ১৫৭টি পুরানো শিল্প ও  প্রত্নতাত্ত্বিক সামগ্রী, যার মূল্য অনেক।  এগুলির প্রায় অর্ধেকের সঙ্গে মিশে আছে দেশজ সংস্কৃতি। ৭১টি। বাকিগুলি হিন্দু ধর্ম (৭১টি), বৌদ্ধধর্ম (৬০টি), জৈন ধর্মের (৯টি) নানা চরিত্রের।  মূর্তিগুলি  হস্তান্তরের অনুষ্ঠানে মোদী, বাইডেন-উভয়েই সাংস্কৃতিক ঐতিহ্যবাহী সামগ্রীর চুরি হওয়া, বেআইনি কারবার, চোরাপাচার মোকাবিলায় প্রয়াস জোরদার করার দায়বদ্ধতা প্রকাশ করেন। ] ওই অমূল্য শিল্পসামগ্রী নানা বৈচিত্র্যে ভরা। দশম শতাব্দীর বেলেপাথরের একটি দেড় মিটার উচ্চতার রেবন্তের মূর্তি যেমন আছে, তেমনই আছে সাড়ে ৮ মিটার দীর্ঘ ব্রোঞ্জের তৈরি দ্বাদশ শতকের নটরাজের মূর্তি। এজন্য আমেরিকার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রাচীন প্রত্নসামগ্রী ভারতকে ফিরিয়ে দেওয়ায় ভারত সরকারের তরফেও নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে (newyork district attorney) ধন্যবাদ জানানো হয়েছে তাঁর বিরাট সমর্থনের জন্য। ভারত-মার্কিন জনগণের মধ্যে যোগসূত্র, মূল্যবান প্রাচীন সামগ্রী পরস্পরকে ফেরানোর মাধ্যমে সাংস্কৃতিক বোঝাপড়া বাড়াতে তাঁর ভূমিকারও প্রশংসা করেছে  নয়াদিল্লি। এমন লেনদেন আগামী দিনে বহাল থাকবে,  আশা প্রকাশ করেছে ভারত সরকার।  

```