তেহরান ইতিমধ্যেই ইজরায়েলের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে শব্দের চেয়ে দ্রুতগামী ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করে দিয়েছে।

ইরান একঝাঁক ড্রোন ছুড়েছে ইজরায়েলকে লক্ষ্য করে।
শেষ আপডেট: 18 June 2025 10:48
দ্য ওয়াল ব্যুরো: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা খামেনেই ইহুদি রাষ্ট্র ইজরায়েলের বিরুদ্ধে শেষ কামড় দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন। তেহরান ইতিমধ্যেই ইজরায়েলের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে শব্দের চেয়ে দ্রুতগামী ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করে দিয়েছে।
১। সিয়া মুসলিম রাষ্ট্র ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লা খামেনিই একটি এক্স পোস্টে লিখেছেন, আল্লার নামে শপথ করে বলছি, জঙ্গ শুরু হয়ে গিয়েছে। আরেকটি বার্তায় তিনি বলেন, ইহুদি জঙ্গি জমানার শাসকদলের অস্ত্রের জবাবে ইরান কঠোর প্রত্যাঘাত হানবে। ইহুদিদের ক্ষমা করব না।
২। খামেনিইর এই বিরাট হুমকির আগেই ইরানের এলিট সেনাবাহিনী রেভলিউশনারি গার্ড কোর বুধবার সরকারিভাবে জানিয়েছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইজরায়েলে। রাতভর এই হামলা চলেছে। আমাদের গর্বিত অপারেশন সাচ্চা ওয়াদা ৩ অভিযানের একাদশতম দফায় ফতেহ-১ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইজরায়েলে।
৩। এছাড়াও ইরান একঝাঁক ড্রোন ছুড়েছে ইজরায়েলকে লক্ষ্য করে। যদিও ইজরায়েল সেনাবাহিনীর দাবি, তাদের মধ্যে দুটিকে ডেড সি-র উপরেই ধ্বংস করা হয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোরের দাবি, দখল করা আকাশপথের পুরোটাই পুনর্দখল করা হয়েছে। প্রসঙ্গত মঙ্গলবার ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছিলেন যে, ইরানের আকাশ দখল করে নিয়েছি আমরা।
৪। মঙ্গলবার রাতভর ইজরায়েলি যুদ্ধবিমানও ইরানি রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালায়। এর আগেই সোশ্যাল মিডিয়ায় ইজরায়েল সেনাবাহিনী ও ডোনাল্ড ট্রাম্পও তেহরান খালি করে দেওয়ার আর্জি জানিয়েছিলেন সাধারণ মানুষের কাছে। ইজরায়েলি সরকারি প্রচারমাধ্যমের দাবি, ইরানের পিরুজি, সাবালান ও সইয়াদ এলাকায় ব্যাপক গোলাবর্ষণ হয়েছে।
৫। এই অবস্থায় জি৭ বৈঠক ছেড়ে ডোনাল্ড ট্রাম্পের দেশে ফেরার জল্পনা হিসেবে মনে করা হচ্ছে যে, এই যুদ্ধে যোগ দিতে পারে আমেরিকাও। মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যেই ইসলামি প্রজাতন্ত্র ইরানের কর্তৃপক্ষকে নিঃশর্ত সমর্পণের দাবি জানিয়েছেন। তিনি আরও বলেন, ইজরায়েলি হামলায় মার্কিন বাহিনী হয়তো যোগ দেবে না। কিন্তু, আমেরিকার ধৈর্যের বাঁধ ক্রমশ ভেঙে আসছে।
৬। ট্রাম্প আরও বলেছেন, ইরানের শীর্ষ নেতা কোথায় ঘাপটি মেরে লুকিয়ে আছেন, তা জানে আমেরিকা। কিন্তু, এখনই তাঁকে খতম করার ইচ্ছে আমেরিকার নেই। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এখনও আয়াতুল্লা খামেনিইকে আলোচনার টেবিলে বসার সুযোগ দেওয়ার পরোক্ষ প্রস্তাব দিতে চেয়েছেন।
৭। মঙ্গলবার ট্রাম্প জাতীয় নিরাপত্ত পরিষদের সঙ্গে বৈঠক করে ইরান-ইজরায়েল পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এই বৈঠকটি প্রায় ২০ মিনিট ধরে চলে।
৮। আমেরিকা জানিয়েছে, জেরুজালেমে কাজ করা মার্কিন দূতাবাস শুক্রবারের মধ্যেই বন্ধ করে দেওয়া হবে। এতে অনুমান করা হচ্ছে, এই বিবাদে প্রত্যক্ষভাবে জড়াতে চলেছে মার্কিন বাহিনীও।
৯। যুদ্ধ পরিস্থিতিতে অপরিশোধিত তেলের দাম ও শেয়ার বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষত ট্রাম্প জি ৭ বৈঠক ছেড়ে দেশে ফিরে আসায় আরও প্রভাব পড়েছে।