Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

দোকানের সামনে প্রস্রাবে বাধা দেওয়ায় বচসা, আমেরিকায় খুন হরিয়ানার যুবক

আমেরিকায় নির্মম খুন। ক্যালিফোর্নিয়ার এক দোকানের বাইরে প্রস্রাবে বাধা দেওয়ায় গুলিতে প্রাণ গেল হরিয়ানার যুবক কপিলের।

দোকানের সামনে প্রস্রাবে বাধা দেওয়ায় বচসা, আমেরিকায় খুন হরিয়ানার যুবক

মৃত হরিয়ানার যুবক

গার্গী দাস

শেষ আপডেট: 8 September 2025 17:39

দ্য ওয়াল ব্যুরো: ক্যালিফোর্নিয়ার এক দোকানের বাইরে প্রস্রাবে বাধা দেওয়ায় গুলিতে প্রাণ গেল হরিয়ানার যুবকের। নিহতের নাম কপিল। বয়স মাত্র ২৬।

পরিবার সূত্রে খবর, জিন্দ জেলার বরাহ কলাঁ গ্রামের বাসিন্দা কপিল তিন বছর আগে কাজের জন্য আমেরিকা গিয়েছিলেন। ক্যালিফোর্নিয়ার একটি দোকানে সিকিউরিটি গার্ডের কাজ করতেন। সোমবার রাতে দোকানের বাইরে এক ব্যক্তিকে প্রস্রাব করতে বারণ করেছিলেন তিনি। তাতেই চড়চড় করে তর্ক শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তি বন্দুক বার করে গুলি চালায়। প্রাণ হারান কপিল।

গ্রামের প্রধান সুরেশ কুমার গৌতম পিটিআই-কে জানিয়েছেন, কপিল বেআইনি পথে আমেরিকায় পৌঁছেছিলেন। পানামার জঙ্গল পেরিয়ে, মেক্সিকো সীমান্তের দেওয়াল টপকে প্রবেশ করেছিলেন সেখানে। প্রথমে ধরা পড়লেও, পরে আইনি প্রক্রিয়ার পর মুক্তি পান। প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ হয়েছিল তখন।

কপিলের পরিবারে বাবা-মা এবং দুই বোন রয়েছেন। বাবা চাষবাস করেন। ছোট্ট জমি ছাড়া আর তেমন কিছু নেই। গৌতম জানিয়েছেন, কেন্দ্র ও হরিয়ানা সরকারের কাছে আবেদন জানানো হবে, যাতে দ্রুত কপিলের দেহ দেশে ফেরানো যায়।

এর আগে এই বছরের মে মাসে আরও এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি আমেরিকায় খুন হয়েছিলেন। সে সময় এক দুষ্কৃতী ক্রেতা সেজে দোকানে ঢুকে নগদ টাকা লুট করে হত্যা করে। মার্চ মাসেও ভার্জিনিয়ার এক দোকানে দুষ্কৃতীর গুলিতে প্রাণ গিয়েছিল এক ভারতীয় তরুণী ও তাঁর বাবার।


```