নেসলের লরেন্ট ফ্রেইক্স থেকে বোয়িং-এর হ্যারি স্টোনসাইফার—অফিস রোম্যান্সে চাকরি হারানো সিইওদের তালিকা দেখে নিন।

চাকরি হারানো সিইওদের তালিকা
শেষ আপডেট: 2 September 2025 16:11
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের বড় বড় কোম্পানিতে অফিসে প্রেম করা নিয়ে বা সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়ানো নিয়ে কিছু কড়া নিয়ম থাকে। এর কারণ পেশাগত পরিবেশ নষ্ট হয়ে যাওয়া, কিংবা আইনি সমস্যার মুখোমুখি হওয়া। সম্প্রতি নেসলের (Nestle) সিইও লরেন্ট ফ্রেক্সিয়েকে (Laurent Freixe) এক অফিস রোম্যান্সের জন্য চাকরি হারাতে হয়েছে। এর আগে আরও কয়েকজন সিইও একই কারণে নিজের পদ ছাড়তে বাধ্য হয়েছেন। দেখে নিন কারা আছেন সেই তালিকায়—
নেসলে: লরেন্ট ফ্রেইক্স
নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্সের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি এক সরাসরি অধীনস্থ কর্মীর সঙ্গে রোম্যান্টিক সম্পর্কে জড়িয়েছেন। এটি নেসলের আচরণবিধি লঙ্ঘন করেছে। তাই তদন্তের পর তাঁকে পদত্যাগ করতে হয়। সংস্থা নতুন সিইও হিসেবে ফিলিপ নাভরাটিলকে নিয়োগ করেছে।
অ্যাস্ট্রোনোমার: অ্যান্ডি বায়রন
অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বায়রন এক কনসার্টে সংস্থার এইচআর প্রধান ক্রিস্টিন ক্যাবটের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েন। ঘটনাটি ক্যামেরাবন্দি হওয়ার পর সংস্থা জানায়, তাদের মানদণ্ড পূরণ হয়নি। তারপরই বায়রন পদত্যাগ করেন।
বোয়িং: হ্যারি স্টোনসাইফার
২০০৫ সালে বোয়িং-এর সিইও হ্যারি স্টোনসাইফারের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। অভ্যন্তরীণ তদন্তের পর বোর্ড তাঁকে পদত্যাগ করতে বলে।
হিউলেট-প্যাকার্ড: মার্ক ভিনসেন্ট হার্ড
২০১০ সালে হিউলেট-প্যাকার্ডের সিইও মার্ক ভিনসেন্ট হার্ড এক প্রাক্তন কন্ট্রাক্টরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তদন্তের মুখে পড়েন। অভিযোগের জেরে তাঁকে পদত্যাগ করতে হয়। পরে তিনি ওরাকলের সিইও হন। ৬২ বছর বয়সে ক্যানসারে তাঁর মৃত্যু হয়।
হাইমার্ক: কেনেথ মেলানি
হাইমার্কের সিইও কেনেথ মেলানি প্রেমিকার স্বামীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার পর গ্রেফতার হন। ওই প্রেমিকা একই সংস্থায় কর্মরত ছিলেন। পরে তাঁকে ছুটিতে পাঠানো হয়।