Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

ভ্যাকসিনে ১০০ কোটি: ক্ষমতা আছে, করে দেখাল ভারত, কে বললেন একথা?

দ্য ওয়াল ব্যুরো: লাগাতার ভারতের (india) কোভিড ১৯ (covid 19) মোকাবিলার প্রয়াসের ভূয়সী প্রশংসা করেছেন। বৃহস্পতিবার ভারতের কোভিড ১৯ রোধী ভ্যাকসিনের টিকাকরণ ১০০ কোটির (100 crore vaccination) মাইলফলক ছাড়ানোয় ফের ট্যুইট করে বিল গেটস (bill

ভ্যাকসিনে ১০০ কোটি: ক্ষমতা আছে, করে দেখাল ভারত, কে বললেন একথা?

শেষ আপডেট: 22 October 2021 08:30

দ্য ওয়াল ব্যুরো: লাগাতার ভারতের (india) কোভিড ১৯ (covid 19) মোকাবিলার প্রয়াসের ভূয়সী প্রশংসা করেছেন। বৃহস্পতিবার ভারতের কোভিড ১৯ রোধী ভ্যাকসিনের টিকাকরণ ১০০ কোটির (100 crore vaccination) মাইলফলক ছাড়ানোয় ফের ট্যুইট করে বিল গেটস (bill gates) লিখছেন, এই সাফল্য  ভারতের ব্যাপক পরিমাণে উত্পাদনের ক্ষমতার সাক্ষ্য দিচ্ছে। ট্যুইটার পোস্টে মার্কিন শিল্পোদ্যোগী ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া, প্রধানমন্ত্রীর অফিস (পিএমও), কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককেও। তিনি লিখেছেন, ভারত ১০০ কোটি ভ্যাকসিনের ডোজ দিয়েছে। এটা তার উদ্ভাবনী (innovation) শক্তি, ব্যাপক পরিমাণে উত্পাদনের ক্ষমতা, কোউইনের সহায়তায় বলীয়ান লাখ লাখে স্বাস্থ্যকর্মীর প্রচেষ্টার ফসল। গতকাল সারাদিন ১০০ কোটি ভ্যাকসিন ডোজ দেওয়ার পর্বটি সরকারি স্তরে বিরাট করে উদযাপন করেছে মোদী সরকার। মোদীর জন্যই এটা সম্ভব হয়েছে, বলেই দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।   কোটিপতি সমাজসেবী গেটস এর আগে গত ২৮ আগস্ট ভারতকে অভিনন্দন জানিয়েছিলেন। তার আগের দিনই ১ কোটির বেশি ভারতবাসীকে করোনাভাইরাস মোকাবিলার ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছিল। একদিনে ১ কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয় সেই প্রথম। তারপর থেকে অন্ততঃ চারদিন এই কৃতিত্ব স্থাপিত হয় দেশে। অতীতে করোনা মহামারী যখন ভারতে ছেয়ে গিয়েছিল, তখনও প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের গুণগান করতে শোনা গিয়েছিল গেটসকে। দেশে ১৯ জানুয়ারি ভ্যাকসিনের টিকা দেওয়ার পর্ব শুরু হয়। তার ৯ মাস বাদে ১০০  কোটির টার্গেট ছাড়াল ভারত। এর মধ্যে একটি, দুটি ডোজ পাওয়া সকলেই অন্তর্ভুক্ত আছেন। সব প্রাপ্তবয়স্ক নাগরিককে অর্থাত ১৮ ও তার বেশি বয়সিদের সবাইকে চলতি বছরের শেষ নাগাদ ভ্যাকসিন দেওয়ার টার্গেট হাতে নিয়েছে কেন্দ্র। পাশাপাশি ১৮র কমবয়সিদের টিকা দেওয়ার কর্মসূচি শুরু হওয়াও বাকি।


```