Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

কম্বোডিয়ার রকেট হামলায় নিহত ১৫ তাই নাগরিক, যুদ্ধ বিরতির প্রস্তাব প্রত্যাখান করল ব্যাঙ্কক

শুক্রবার বেশি রাতে তাই হামলায় একজন কম্বোডিও নিহত হয়েছেন। দুই দেশের সীমান্তে প্রায় ১৫টি জায়গায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।

কম্বোডিয়ার রকেট হামলায় নিহত ১৫ তাই নাগরিক, যুদ্ধ বিরতির প্রস্তাব প্রত্যাখান করল ব্যাঙ্কক

ফাইল ছবি।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 26 July 2025 08:07

দ্য ওয়াল ব্যুরো: কম্বোডিয়া ও তাইল্যান্ডের মধ্যে সংঘর্ষ বেড়েই চলেছে। নতুন করে হামলায় তাইল্যান্ডের ১৫ জন নাগরিক নিহত হয়েছেন।

সরকারি সূত্র জানাচ্ছে, রাশিয়ার তৈরি বিএম-২১ রকেট দিয়ে হামলা চালাচ্ছে কম্বোডিয়া। অন্যদিকে তাইল্যান্ড মাকিন এফ-১৬ থেকে বোমা ফেলছে। শুক্রবার বেশি রাতে তাই হামলায় একজন কম্বোডিও নিহত হয়েছেন। দুই দেশের সীমান্তে প্রায় ১৫টি জায়গায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।

দু দেশের মধ্যে ১৯০৭ সাল থেকে সীমান্ত বিরোধ চলছে। ২০০৮ সালে বিরোধ চরমে ওঠে, একটি প্রাচীন মন্দিরের মালিকানা নিয়ে। চলতি সংঘাতের পিছনে আছে এক কম্বোডিয় সেনার মৃত্যু। সীমান্তে বিনা প্ররোচনায় তাঁকে হত্যা করে তাই সেনা, অভিযোগ কম্বোডিয়ার।

এদিকে, চিন, ভিয়েতনাম, লাওস দুই দেশকে আলোচনার টেবিলে বসে বিবাদ মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিল। তাইল্যান্ড তৃতীয় পক্ষের মধ্যস্থতা মানতে অস্বীকার করেছে। রাষ্ট্রসংঘও দুই দেশকে সংঘর্ষ থামানোর আর্জি জানিয়েছে। তাতেও কাজ হয়নি। কাজ হয়নি মার্কিন পররাষ্ট্র মন্ত্রকের আর্জিতেও। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।

সমর বিশেষজ্ঞরা বলছেন, কম্বোডিয়া রাশিয়ার তৈরি যে বি-এম রকেট লঞ্চার ব্যবহার করছে সেটির বহুমুখী মারণ ক্ষমতা রয়েছে। সেটি থেকে বৃত্তাকারে বা ৩৬০ ডিগ্রি এলাকা জুড়ে রকেট ছোড়া যায়।

অন্যদিকে, আমেরিকার তৈরি এফ-১৬ যুদ্ধ বিমানও বিপজ্জনক। সেটির সাহায্যে দ্রুত শত্রুর ভূখণ্ডে হামলা চালানো যায়।


```