সবকিছুর মাঝে নিজের যত্ন নেওয়া হয়ে ওঠে না। ফলে বিয়ের আগে অনেকেই রোগা হতে চেয়েও হতে পারেন না। যাদের হাতে সময় কম অথচ নিজের বিশেষ দিনে আত্মবিশ্বাসী, প্রাণবন্ত আর উজ্জ্বল দেখাতে চান, তাঁরা যোগ ব্যায়াম শুরু করতে পারেন।

ছবি - দ্য ওয়াল
শেষ আপডেট: 25 October 2025 16:17
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের মরশুম মানেই উত্তেজনা, আবেগ আর প্রস্তুতি। শাড়ি, লেহেঙ্গা থেকে শুরু করে মেনু, সাজসজ্জা- প্রতিটা বিষয়েই থাকে বাড়তি নজর ও যত্ন। কথায় আছে, বিয়ের বাড়ি তাই কাজের শেষ নেই, এমন সময় বাঙালি বাড়িতে দম ফেলার সময় থাকে না। কনে হলে তো কথাই নেই। একদিকে কাজের চাপ, বিয়ের বাজার অন্যদিকে আবার আইবুড়ো ভাতের বহর।
সবকিছুর মাঝে নিজের যত্ন নেওয়া হয়ে ওঠে না। ফলে বিয়ের আগে অনেকেই রোগা হতে চেয়েও হতে পারেন না। যাদের হাতে সময় কম অথচ নিজের বিশেষ দিনে আত্মবিশ্বাসী, প্রাণবন্ত আর উজ্জ্বল দেখাতে চান, তাঁরা যোগ ব্যায়াম শুরু করতে পারেন।
টিপস দিচ্ছেন সেলিব্রিটি যোগ প্রশিক্ষক অনুষ্কা পারওয়ানি। তাঁর পরামর্শ শুনলে আপনিও পেতে পারেন করিনা, আলিয়া বা রাকুলপ্রীতদের মতো চেহারা তাও মাত্র কয়েকদিনে।
একটি ভিডিও সম্প্রতি অনুষ্কা শেয়ার করেছেন, ক্যাপশনে লেখা, 'বিয়ের আগে দৌড়োদৌড়ি করছেন, ভারী ওয়ার্কআউটের সময় পাচ্ছেন না? তাহলে এই রুটিন আপনার জন্য! এতে শরীরে গ্লো আসবে, ওজন নিয়ন্ত্রণে থাকবে, মানসিক চাপ কমবে আর পেলভিক ফ্লোর মজবুত হবে। পরিষ্কার খাওয়াদাওয়া করুন, নিঃশব্দে নিজের শ্বাসের সঙ্গে কয়েক মুহূর্ত কাটান। আর শুরু করুন এখনই। ম্যাট বিছিয়ে গভীর শ্বাস নিন, মন দিয়ে অনুশীলন করুন।'
ভিডিওটিতে অনুষ্কা এক সহজ কিন্তু কার্যকর যোগ রুটিন দেখিয়েছেন, যা শরীরকে টোনড করে, ভারসাম্য উন্নত করে আর সামগ্রিক ফিটনেস বাড়ায়। রুটিনে রয়েছে
এই পুরো রুটিনে শরীরের প্রায় প্রতিটি মাংসপেশি কাজে লাগে, পা, কোমর, কাঁধ, পিঠ, পেট- সবকিছুই ধীরে ধীরে শক্ত হয় ও নমনীয়তা বাড়ে। পাশাপাশি যোগব্যায়াম মনকেও শান্ত রাখে, যা বিয়ের আগে বাড়তি মানসিক চাপ সামলাতে সাহায্য করবে।
২০২৫ সালের হবু কনেদের জন্য অনুষ্কার পরামর্শ একেবারে পরিষ্কার, 'এখনই শুরু করুন যোগাভ্যাস। বিয়ের দিন উজ্জ্বল হাসিটাই হবে আপনার সেরা অলঙ্কার।'