Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

ভিকির মতো দাড়ি রাখার শখ? কাট-ছাঁটের নিয়ম জেনে লুকটাই বদলে দিন

এই শীতে ‘নো সেভ’ রেজোলিউশন নিলে ভিকি বা বিরাটের মতো ঘন, জমাট দাড়ি রাখার জন্য কিছু নিয়ম মানতেই হবে।

ভিকির মতো দাড়ি রাখার শখ? কাট-ছাঁটের নিয়ম জেনে লুকটাই বদলে দিন

শেষ আপডেট: 15 December 2023 18:17

দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকার মান ভাঙাতে চান? কিংবা জিততে চান বান্ধবীর মন? স্ত্রীকে সারপ্রাইজ দিতে চান? তাহলে নিজেকে প্রেজেন্ট করুন নতুন লুকে। কীভাবে? বেয়ার্ড ডিজাইন করান। মানে, দাড়ি বা গোঁফে নতুন কাট-ছাঁট এনে নিজের লুকটাই বদলে দিন। আর যদি ভিকি কৌশলের মতো দাড়ি রাখার শখ হয় তাহলে একটু খাটনি আছে। এই শীতে ‘নো সেভ’ রেজোলিউশন নিলে ভিকি বা বিরাটের মতো ঘন, জমাট দাড়ি রাখার জন্য কিছু নিয়ম মানতেই হবে।

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের হার্টথ্রব হৃতিক রোশন। হৃত্বিকের দাড়ির প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী। আর হৃতিকের দাড়ির মতো দাড়ি রাখার জন্য স্বামী ভিকি কৌশলকেও নাকি বলেছিলেন তিনি। ভিকিও কথা রেখেছেন। নতুন ছবি শ্যাম বাহাদুরের জন্যও দাড়ি-গোঁফ রাখতে হয়েছে ভিকিকে। আর ক্যাটরিনার নাকি সেই লুক দারুণ পছন্দ হয়েছে।

 তবে ভিকির দাড়ির ফ্যান শুধু স্ত্রী ক্যাটরিনা নন, অনেকেই। বিরাট কোহলি হোন কিংবা আয়ুষ্মান খুরানা, অল্লু অর্জুন থেকে রণবীর সিং-- পুরুষ ফ্যাশনে আবার এখন দাড়ির ফ্যাশন ‘ইন’। নিজের লুক নিয়ে মাঝে মধ্যেই পরীক্ষানিরীক্ষা চালান, তাঁদের অনেকেই এই দাড়ি রাখার বিষয়ে বেশ শৌখিন। কখনও ভ্যান ডাইক, কখনও রয়্যাল আবার কখনও সার্কল বিয়ার্ডে সেজে ওঠেন তাঁরা। আবার একমুখ ঘন দাড়িও ব্যক্তিত্বে আলাদা ছাপ আনে।

ভিকির মতো দাড়ি রাখতে হলে কী কী করতে হবে?

দাড়ি নিয়মিত ছাঁটা দরকার। তাই সপ্তাহে এক বার করে দাড়ি ট্রিম করুন।

দাড়ি রাখার সাধ থাকলে পকেটে রাখতে হবে আলাদা চিরুনি। বিভিন্ন নামী দোকান বা অনলাইনে সহজেই মেলে দাড়ির জন্য বিশেষ চিরুনি। চুল আঁড়ানোর চিরুনি দিয়ে দাড়ি আঁচড়ালে কিন্তু হবে না।

দাড়ির ছাঁট ঠিক রাখতে বিয়ার্ড ট্রিমার দরকার। দাড়ির যত্নের জন্য নানা রকম ছোট ট্রিমার পাওয়া যায় বাজারে। তা চার্জ দেওয়াও যায়।

ঘন সুন্দর দাড়ি চাইলে নিয়মিত এসেনশিয়াল অয়েল লাগাতে হবে দাড়িতে। তেল মালিশ করলে দাড়ির গোড়ায় ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, সংক্রমণও হয় না।

শীত হোক বা গ্রীষ্ম, দাড়িতে ময়শ্চারাইজার লাগাতেই হবে। ! দাড়ি রুক্ষ হয়ে গেলে দেখতে মোটেও ভাল লাগে না। তাই ময়েশ্চারাইজার আর বিয়ার্ড অয়েল অবশ্যই ব্যবহার করতে হবে।

রোদে বেরোলে মুখে যেমন সানস্ক্রিন মাখেন, তেমনই দাড়ির জায়গাটুকু বাদ দিলে হবে না। দাড়ির নীচের ত্বকে লাগাতে হবে সানস্ক্রিন, এতে ত্বকে কালচে ছোপ পড়বে না, দাড়িও চকচক করবে।

চুলে শ্যাম্পু করে কন্ডিশনার লাগানোর সময় দাড়িতেও কন্ডিশনিং করতে হবে। সেটা ভুলে গেলে চলবে না।


```