Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষ্যে রাজ্যজুড়ে সচেতনতামূলক কর্মসূচি, নেতৃত্বে AATC

আজ অর্থাৎ মঙ্গলবার পালিত হচ্ছে বিশ্ব অ্যাজমা দিবস। প্রতি বছর গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা (GINA)-র উদ্যোগে মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত হয়।

বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষ্যে রাজ্যজুড়ে সচেতনতামূলক কর্মসূচি, নেতৃত্বে AATC

বিশ্ব অ্যাজমা দিবস

শেষ আপডেট: 6 May 2025 16:57

দ্য ওয়াল ব্যুরো: আজ অর্থাৎ মঙ্গলবার পালিত হচ্ছে বিশ্ব অ্যাজমা দিবস। প্রতি বছর গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা (GINA)-র উদ্যোগে মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত হয়। এ বছরের থিম—Empowering People with Asthma। সেই লক্ষ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে Allergy & Asthma Treatment Centre (AATC)।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায়—যেমন সুন্দরবন, সাগরদ্বীপ ও বোলপুরে—বিনামূল্যে হাঁপানি পরীক্ষা এবং ফুসফুসের কার্যকারিতা যাচাইয়ের শিবির আয়োজন করা হয়েছে। স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে অ্যাজমা বিষয়ে সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ।

AATC-এর চেয়ারম্যান ডঃ অরিজিৎ দাস বলেন, “আমরা হাঁপানি ও অ্যালার্জিক রোগের জন্য আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে কাজ করি। আমাদের কেন্দ্রেই রয়েছে সমস্ত আধুনিক যন্ত্রপাতি—PFT, FOT, FeNO, DLCO। এছাড়াও স্কিন প্রিক টেস্ট ও ইমিউনোথেরাপির মাধ্যমে অ্যালার্জি শনাক্তকরণ ও নিয়ন্ত্রণ করা হয়।”

সংস্থাটির নিজস্ব ল্যাবরেটরিতে নিয়মিত ELISA পদ্ধতিতে অ্যালার্জি প্রোফাইল তৈরির কাজও চলে। রোগীকে উপযুক্ত সহায়তা ও নির্দেশনা দেওয়ার জন্য চিকিৎসক ও প্রশিক্ষিত টেকনিশিয়ানের একটি দল সব সময় প্রস্তুত থাকে।

ডঃ দাস আরও বলেন, “হাঁপানি যেন কারও জীবনকে থামিয়ে না দেয়। এই দিবসে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যেন, প্রতিটি রোগীর কাছে সঠিক চিকিৎসা ও তথ্য খুব কম খরচে পৌঁছনো যায়।”.

  • বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে AATC বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে:
  • বিনামূল্যে হাঁপানি ও ফুসফুসের পরীক্ষা
  • অনলাইন ওয়েবিনার ও ওয়ার্কশপ
  • স্কুল ও অফিসে কমিউনিটি সচেতনতামূলক অভিযান
  • সোশ্যাল মিডিয়ায় প্রচার, হাঁপানি নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

```