Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

প্রচুর জল খেয়েও ডিহাইড্রেশন? সমস্যা এড়াতে মাথায় রাখুন এই বিষয়গুলো

সারা দিনে ৩ থেকে ৪ লিটার জল খেলেও ডিহাইড্রেশন কমে না, বরং ঘন ঘন প্রস্রাব হয়। এ নিয়ে ইনস্টাগ্রামে পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ শ্বেতা শাহ।

প্রচুর জল খেয়েও ডিহাইড্রেশন? সমস্যা এড়াতে মাথায় রাখুন এই বিষয়গুলো

ফাইল ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 10 August 2025 18:44

দ্য ওয়াল ব্যুরো: গ্রীষ্ম বা বর্ষা, দুই ঋতুতেই ডিহাইড্রেশন হতে পারে। প্রচণ্ড গরমে বা আর্দ্রতায় শরীর থেকে ঘামের মাধ্যমে জল বেরিয়ে যায়, আবার বমি, ডায়ারিয়া বা পর্যাপ্ত জল না খেলে ডিহাইড্রেশন দেখা দেয়। বর্ষায় আর্দ্রতা বেশি থাকায় ঘামও বেড়ে যায়, ফলে এই সময়েও রেহাই মেলে না।

কিন্তু অনেকের অভিযোগ, সারা দিনে ৩ থেকে ৪ লিটার জল খেলেও ডিহাইড্রেশন কমে না, বরং ঘন ঘন প্রস্রাব হয়। এ নিয়ে ইনস্টাগ্রামে পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ শ্বেতা শাহ। তাঁর কথায়, সাধারণ জল শরীরের ভেতর দিয়ে খুব দ্রুত বেরিয়ে যায়। সমাধান হিসেবে তিনি বলছেন, জলের সঙ্গে লেবু বা পুদিনার মতো উপাদান মেশাতে। এতে সোডিয়ামের মাত্রা বেড়ে শরীরের জলের ধারণক্ষমতা বাড়ে, প্রস্রাবের হার কমে এবং শরীরে বল আসে।

শ্বেতার মতে, শুধু কতটা জল পান করছেন, তা নয়, কীভাবে জল পান করছেন, সেটাও কিন্তু সমান জরুরি। হাইড্রেশনের জন্য সেরা হল জল, তবে নারকেল জলও অত্যন্ত কার্যকর, কারণ এতে থাকে প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট যা শরীরের জল ও খনিজ অর্থাৎ মিনারেলসের ভারসাম্য রক্ষা করে। পাশাপাশি, ফল ও সবজির রসও ভীষণ হাইড্রেটেড রাখে শরীরকে। কারণ একটাই, এগুলোতে প্রচুর প্রাকৃতিক জল রয়েছে।

তাই জল খেলে লেবু বা পুদিনা মিশিয়ে খান দিনে অন্তত একবার। দইয়ের ঘোলও খেতে পারেন বলে জানাচ্ছেন পুষ্টিবিদ। আর বেশি করে সবুজ শাক, সবজি ও ফল খান। 


```