Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

কসমেটিক বিজনেস দিয়ে বাজিমাত বাংলার মেয়ের - এক্সক্লুসিভ

কসমেটিকস বিজনেস মানেই শুধু সাজগোজ নয়। একে হাতিয়ার করেই বাংলাকে পথ দেখাচ্ছে কোন্নগরের তরুণী। যিনি হাজারও প্রতিকূলতা আর প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে বাঁচিয়ে রাখছেন নিজের স্বপ্ন। রোজগারের পথ খুলে দিয়েছেন আরও অনেককে। নাম তাঁর তরুণিমা ব্যানার্জ্জী। 

কসমেটিক বিজনেস দিয়ে বাজিমাত বাংলার মেয়ের - এক্সক্লুসিভ

Tarunima Banerjee

শেষ আপডেট: 5 July 2025 19:03

প্রিয়া ধর

কসমেটিক বিজনেস নাম শুনলেই মাথায় আসে সাজগোজের কথা। কিন্তু না কসমেটিকস বিজনেস মানেই শুধু সাজগোজ নয়। একে হাতিয়ার করেই বাংলাকে পথ দেখাচ্ছে কোন্নগরের তরুণী। যিনি হাজারও প্রতিকূলতা আর প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে বাঁচিয়ে রাখছেন নিজের স্বপ্ন। রোজগারের পথ খুলে দিয়েছেন আরও অনেককে। নাম তাঁর তরুণিমা ব্যানার্জ্জী। অন্য আর পাঁচটা সাধারণ মেয়ের থেকে এক্কেবারে আলাদা। হাজারও তরুণিমার মধ্যে থেকে নিজেকে ব্যতিক্রমী তরুণিমা করতে লড়াই করেছেন অনেক। তাঁরই জীবনযুদ্ধের গল্প শুনতে পৌঁছে গিয়েছিল দ্য ওয়াল। 

সামাজিক মাধ্যমে সুপরিচিত তরুণিমা পেশায় একজন কলেজ অধ্যাপিকা। তবে নিজেকে শুধুমাত্র চক ডাস্টারের মধ্যেই আবদ্ধ রাখেননি। তার বাইরে বেরিয়ে গড়েছেন নিজের কসমেটিক ব্র্যান্ড। খুলেছেন নিজের ব্যবসা। একসময় বাড়িতে নিজের জন্য ফেসপ্যাক বানাতেন। এখন দায়িত্ব নিয়েছেন অগণিত মানুষের ত্বক এবং চুল সুন্দর করার। এর জন্য পড়াশুনোও করেছেন। বর্তমানে অনলাইন বিজনেসে বেশ ভাল সাড়া ফেলেছে নিজস্ব ব্র্যান্ড রাপুঞ্জেল। যেখানে রয়েছে দু'হাজারেরও বেশি প্রোডাক্ট। চুল থেকে শুরু করে পায়ের নখ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জন্য রয়েছে আলাদা আলাদা প্রোডাক্ট।

যার গুণগত মান সম্পর্কে বলতে গিয়ে জানা গিয়েছে, প্রত্যেকটি প্রোডাক্ট ক্যামিকেল ফ্রি। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। শুধু স্কিন কেয়ার নয়, যাবতীয় কসমেটিকস কাজল থেকে শুরু করে ফাউন্ডেশন সবই রয়েছে তরুণিমার রাপুঞ্জেলে। কোনও মেশিনের সাহায্য ছাড়াই নিজের হাতেই তৈরি করে প্রোডাক্টগুলো। ছোট থেকে স্বপ্ন দেখতেন একদিন তাঁর নিজের একটি পরিচিতি হবে। কাজ দিয়ে পৌঁছে যাবেন সকলের ঘরে ঘরে। 

সেই স্বপ্ন পূরণের হাতিয়ার হয়ে ওঠে তাঁর কসমেটিক ব্র্যান্ড রাপুঞ্জেল। এই ব্র্যান্ডকে ঘিরেই গড়ে ওঠে তাঁর ব্যবসা। গড়াতে থাকে ভাগ্যের চাকা। কিন্তু ওই যে, আমাদের সমাজে মেয়েরা ব্যবসা করলে সেটা নিয়ে কম বিতর্ক হয় না। ব্যবসার কাজে যুক্ত  মেয়েদের নানারকম নোংরা কথাও শুনতে হয়। এক্ষেত্রে রেহাই পাইনি তরুণিমাও। সাফল্যকে আলিঙ্গন করতে ছেড়ে দিয়েছেন অনেক কিছু।

মেয়ে মানুষ বলে একসময় নিজের কসমেটিক ব্র্যান্ডের জন্য গোডাউন ভাড়া করতে পারেননি। 'একা একটা মেয়ের সঙ্গে অনেকগুলো ছেলে কেন কাজ করবে? অতএব ভাড়া মিলবে না' এই কথা প্রসঙ্গে নিজেই জানালেন প্রথম দিকের স্ট্রগলের কথা। তবে হার মানেননি। ইচ্ছে শক্তি আর মনের জোরকে ধরে রেখে এগিয়ে গেছেন সামনের দিক। পাশে পেয়েছেন মাকে। মায়ের সম্পূর্ণ সাপোর্ট পেয়েছেন। মায়ের ভূমিকা জানতে চাইলে স্পষ্ট করে বলেছেন, তার মা নিজের ভবিষ্যকে বিসর্জন দিয়ে মেয়ের জন্যই সমস্ত কিছু করেছে। স্বপ্ন আর প্রতিকূলতা এই দুটোকে কীভাবে ব্যালেন্স করতে হয় সেটাই শেখাচ্ছেন বাংলার মেয়ে।


```