Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

পাহাড়, নীল জলের হ্রদ, সঙ্গে রয়েছে জঙ্গলও! ঘরের পাশেই মধুচন্দ্রিমার নতুনা ঠিকানা

দ্য ওয়াল ব্যুরো: অফিস থেকে মাত্র ৭ দিনের ছুটি পেয়েছেন। তার মধ্যেই সারতে হবে বিয়ে এবং মধুচন্দ্রিমা (Honeymoon), কর্মব্যস্ততার মাঝে এরকম অবস্থা অনেকেরই হয়। বিয়ে পর্ব মিটতেই ৩ দিন, হাতে বাকি মাত্র ৪ দিন। এইটুকু সময়ে এমন কোথায় ঘরে আসা যায়, যেখ

পাহাড়, নীল জলের হ্রদ, সঙ্গে রয়েছে জঙ্গলও! ঘরের পাশেই মধুচন্দ্রিমার নতুনা ঠিকানা

শেষ আপডেট: 19 February 2023 10:33

দ্য ওয়াল ব্যুরো: অফিস থেকে মাত্র ৭ দিনের ছুটি পেয়েছেন। তার মধ্যেই সারতে হবে বিয়ে এবং মধুচন্দ্রিমা (Honeymoon), কর্মব্যস্ততার মাঝে এরকম অবস্থা অনেকেরই হয়। বিয়ে পর্ব মিটতেই ৩ দিন, হাতে বাকি মাত্র ৪ দিন। এইটুকু সময়ে এমন কোথায় ঘরে আসা যায়, যেখানে ভিড়ভাট্টা নেই, অথচ মনোরম প্রাকৃতিক পরিবেশে সঙ্গীর সঙ্গে একান্ত দিনযাপনের সুযোগ মিলবে? তাহলে বলি, সত্যিই এমন যায়গা আছে, তাও একেবারেই ঘরের পাশে। কলকাতা থেকে মাত্র ৬ ঘণ্টার মধ্যেই পৌঁছে যাওয়া যাবে সেখানে। পাহাড়, জঙ্গল এবং হ্রদে ঘেরা আসানবনি (Asanbani) নবদম্পতিদের জন্য তো বটেই, নিরিবিলিতে সময় কাটাতে ভালবাসেন যাঁরা, তাঁদের প্রত্যেকের কাছেই আদর্শ ট্রাভেল ডেস্টিনেশন (travel destination) হয়ে উঠতে পারে।

আসানবনি নামে ছোট্ট অখ্যাত এই জনপদটি ঝাড়খণ্ডের দলমা পাহাড়ের কোলে অবস্থিত। এখানকার প্রকৃতি উত্তরবঙ্গের পাহাড়ের মতো নয়, কিন্তু রুক্ষ পাথুরে পাহাড়ের সৌন্দর্যও আপনাকে মুগ্ধ করবে। পাহাড় কেটে তৈরি হয়েছে জাতীয় সড়ক, ভোর হলেই সেই সর্পিল আঁকাবাঁকা রাস্তা ধরে বেরিয়ে পড়তে পারেন। ঘুরে দেখতে পারেন আদিবাসী জনপদ, তাঁদের জীবনযাপন। এছাড়াও দলমা পাহাড়ে ঘোরার সুযোগ তো রয়েইছে। আসানবনি থেকে দলমা পাহাড়ের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। দলমার জঙ্গলে হাতি এবং হরিণের দেখা তো পাওয়া যায়ই, তবে তার সঙ্গে চিতাবাঘ এবং ভালুকের ভয়ও আছে। এছাড়া পাহাড়ের তলদেশে রয়েছে ডিমনা লেক। জঙ্গলে ঘোরা শেষ হলে হ্রদের নীল জলের ধারে বসে দু'দণ্ড জিরিয়েও নিতে পারেন।

গ্রাম থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে রয়েছে আরও একটি লেক, চান্ডিল ড্যাম। সেখানে নৌকায় চড়ে ঘোরারও ব্যবস্থা রয়েছে। পাশেই একটি জাদুঘর রয়েছে, স্থানীয় ইতিহাস নিয়ে আগ্রহ থাকলে সেখানেও ঘুরে আসা যায়।

গ্রীষ্মকাল ছাড়া যে কোনও সময়েই যাওয়া যায় আসানবনি। পর্যটকদের জন্য সেখানে বেশ কিছু হোটেল এবং রিসর্ট রয়েছে। তবে দলমার জঙ্গলে প্রবেশ করার জন্য অনুমতি লাগে। আগে থেকে সচিত্র পরিচয়পত্র এবং অন্যান্য নথি জমা দিয়ে সেই অনুমতি নিতে হয়। আসানবনি যেতে হলে কলকাতা থেকে জামশেদপুরগামী ট্রেনে নামতে হবে টাটা স্টেশনে। সেখান থেকে গাড়িতে আসানবনি যেতে সময় লাগবে আধ ঘণ্টা মতো। এছাড়া ধর্মতলা থেকে বাসেও যাওয়া যাবে আসানবনি।

'তুমি তো বিয়েতে খুশি নও, বৌকে ছেড়ে আমায় ভালবাসো!' বিং চ্যাটবটের কথায় স্তম্ভিত সাংবাদিক


```