Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকা

হোয়াটসঅ্যাপে আসছে এক দুর্দান্ত নতুন ফিচার, বদলাতে পারে সম্পূর্ণ লুক!

বছরের শুরু থেকেই হোয়াটসঅ্যাপ বিভিন্ন নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে। তারই মধ্যে অনেক ফিচার ইতিমধ্যেই জনপ্রিয়।

হোয়াটসঅ্যাপে আসছে এক দুর্দান্ত নতুন ফিচার, বদলাতে পারে সম্পূর্ণ লুক!

ফাইল চিত্র

শেষ আপডেট: 4 December 2024 19:45

দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরু থেকেই হোয়াটসঅ্যাপ বিভিন্ন নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে। তারই মধ্যে অনেক ফিচার ইতিমধ্যেই জনপ্রিয়। বর্ষশেষে হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিটা আপডেট নিয়ে এল। এই নতুন ফিচারে চ্যাট ইন্টারফেসে পরিবর্তন আসতে চলেছে। অর্থাৎ ঠিক যে রকম চ্যাট লুক দেখতে ব্যবহারকারীরা অভ্যস্ত। তার থেকে বেশ কিছুটা অন্যরকমই দেখতে হবে। অন্তত হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণ দেখে এমনটাই মত বিশেষজ্ঞদের।

ওয়াবিটাইনফো-এর রিপোর্ট অনুসারে, এই আপডেটটি বর্তমানে বিটা টেস্টারদের জন্যই চালু করা হবে। নতুন আপডেট আসলেও বিশেষজ্ঞদের ধারণা, এই সমীক্ষাগুলিতে থাকবে এন্ড টু এন্ড এনক্রিপশন। অর্থাৎ, কেবল সংশ্লিষ্ট গ্রুপের সদস্যরাই এই সমীক্ষায় অংশ নিতে পারবেন। তবে আগামী দিনে আরও অনেক মানুষের কাছে এই নতুন ফিচার পৌঁছিয়ে দেওয়া হবে বলেই আশা করা হচ্ছে। 

আপডেট করা ফিচারে চ্যাটের ডিজাইনে বিশেষ কিছু পরিবর্তন করা হবে। তবে সেখানে সুরক্ষা নিয়ে কোনও রকম সমস্যা থাকবে না বলেই জানিয়েছে ওয়াবিটাইনফো। এখনও ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে এই ফিচার। অ্যান্ডরয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ২.২৪.২৫.৮-এ প্রথম এই ফিচার দেখা গিয়েছে বলে জানানো হয়েছে। 

শীঘ্রই সব গ্রাহকের ফোনে এই নতুন ফিচার পৌঁছে যেতে পারে। তবে বিটা টেস্টারদের ফোনে প্রথম এই ফিচার আসবে বলে জানা গিয়েছে। অর্থাৎ আপাতত বিটা ভার্সনে টেস্টিংয়ের পর্যায়ে রয়েছে এই হোয়াটসঅ্যাপ ফিচার। অন্য সংস্করণগুলিতেও শীঘ্রই এই বৈশিষ্ট্য আসতে পারে বলে মত বিশেষজ্ঞদের। 


```