Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকা

ওয়ানপ্লাস ১২-এর দাম ৬৫ হাজারেরও বেশি! ঠিক করেনি কোম্পানি, শেষ কথা বলবে 'বাজার'

চিনা বাজারে গত ডিসেম্বরে এসে গেলেও ভারতের বাজারে এখনও লঞ্চ করেনি। শিগগির ভারতের মোবাইল বাজারে আসতে চলেছে ওয়ানপ্লাস ১২ ও ওয়ানপ্লাস ১২আর।

ওয়ানপ্লাস ১২-এর দাম ৬৫ হাজারেরও বেশি! ঠিক করেনি কোম্পানি, শেষ কথা বলবে 'বাজার'

শেষ আপডেট: 13 January 2024 12:32

দ্য ওয়াল ব্যুরো: মোবাইল জগতে এখন দাপিয়ে রাজ করছে ওয়ানপ্লাস। একের পর এক তাক লাগানো মডেল এনে গ্রাহকদের পছন্দের তালিকায় নাম তুলে নিয়েছে এই চিনা কোম্পানিটি। সম্প্রতি এই কোম্পানি তাদের নতুন মডেল ওয়ানপ্লাস ১২ লঞ্চ করেছে। চিনা বাজারে গত ডিসেম্বরে এসে গেলেও ভারতের বাজারে এখনও লঞ্চ করেনি। শিগগির ভারতের মোবাইল বাজারে আসতে চলেছে ওয়ানপ্লাস ১২ ও ওয়ানপ্লাস ১২আর।

এই দুই ভেরিয়েন্টই ভারতের বাজারে ঝড় তুলবে বলে আশাবাদী প্রস্তুতকারক কোম্পানিটি। তবে তাও সংশয় থেকেই যাচ্ছে। কারণ, মডেলগুলির দাম! কোম্পানি এখনও এই মডেলের দাম ভারতের বাজারে কী হতে চলেছে তা প্রকাশ্যে আনেনি বটে তবে নেটপাড়ায় মডেল দু'টির দাম নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। চলছে নানা জল্পনা-কল্পনা!

গত দু'মাসের মধ্যে iQOO 12, Samsung S24 Series,  Vivo X100 series লঞ্চ করেছে। এত বিকল্প থাকায় গ্রাহকদের কাছে মডেলের ফিচারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম কেমন, তা নিয়েও আলোচনা চলছে। টেক বিশেষজ্ঞদের মতে, এখন গ্রাহকদের কাছে দাম একটা বড় ফ্যাক্টর। তাই সব কোম্পানিকেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে, তাদের মডেলের ফিচার্সের সঙ্গে দামটা নিয়েও ভাবনা চিন্তা করতে হবে।

বিগত কয়েক সপ্তাহে ওয়ানপ্লাস ১২ মডেলের দাম সম্পর্কে কিছু তথ্য বাজারে ফাঁস হয়েছে। যদিও সেখানে দাম সম্পর্কে নির্দিষ্ট কোনও ধারণা দেওয়া হয়নি, এটা শুধু একটা আন্দাজ মাত্র। প্রথমেই আসা যাক, ওয়ানপ্লাস ১২আর মডেলের কথায়। নেটপাড়ায় এই মডেলের যে দাম ফাঁস হয়েছে, তাতে বলা হচ্ছে এটা ভারতে পাওয়া যাবে ৩৬ হাজার টাকায়। তবে দাম বেড়ে ৪২ হাজারও হতে পারে (টপ মডেলের দাম)।

ওয়ানপ্লাস ১২ মডেলের নূন্যতম দাম ৬৫ হাজার টাকা হতে পারে। আর এই মডেলের সর্বোচ্চ ভেরিয়েন্টের দাম ৭৫ হাজার টাকা। যা ওয়ানপ্লাস১১ সিরিজের মডেলের থেকে বেশি দাম হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়ানপ্লাস ১১ যখন লঞ্চ করেছিল, তখন তার দাম রাখা হয়েছিল ৫৬ হাজার ৯৯৯ টাকা। 

কিন্তু এখানেই আছে এক টুইস্ট। শোনা যাচ্ছে, স্যামসং এস২৪ সিরিজের দাম স্যামসং এস২৩ সিরিজের থেকে কম হবে! শুধু দামের দিক থেকেই চমক রয়েছে তা নয়, এই সিরিজে মডেলগুলিতে ক্যামেরা ও ফিচার্সের দিক থেকে বড় আপডেট থাকছে। যা গ্রাহকদের আকর্ষণ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

স্যামসং গ্যালাক্সি এস২৩ সিরিজের প্রাইমারি মডেলটির দাম ৭৪ হাজার ৯৯৯ টাকা। গ্যালাক্সি এস২৩+ মডেলের দাম ৯৪, ৯৯৯ টাকা ও গ্যালাক্সি এস২৩ আল্ট্রা মডেলের দাম ১ লাখ ২৪ হাজার ৯৯৯ টাকা। এক্ষেত্রে গ্যালাক্সি এস২৪ সিরিজের আরও কম হবে বলেই আশা করা হচ্ছে।

যদি ওয়ানপ্লাস ১২ মডেলের দাম ফাঁস হওয়া মূল্যের মতোই থাকে, তবে তা গ্যালাক্সি এস২৪ সিরিজের দামের আশপাশেই হবে। সেক্ষেত্রে স্যামসং-এর সঙ্গে জোর টক্করে যেতে পারে ওয়ানপ্লাস। এই মডেলের বিক্রি কমার আশঙ্কাও থাকছে। টেক বিশেষজ্ঞদের মতে, যদি কোম্পানি ওয়ানপ্লাস১২ মডেলের দাম ৫০ হাজারের কাছাকাছি করে মোবাইল বাজারে একটা লাভজনক জায়গায় থাকতে পারে।

ওয়ানপ্লাস ১২ মডেলের দাম যদি সাধ্যের মধ্যে হয়, তবে নিঃসন্দেহে মডেলটি লম্বা রেসের ঘোড়া হবে। মডেলটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকছে। ২কে ডিসপ্লে প্যানেল, আইকনিক অ্যালার্ট স্লাইডার, ওয়্যারলেস চার্জিং, ইনফ্রারেড রিমোট এন্ড টাচ অপটিমাইজেশন আন্ডার রেইনফল থাকবে। 

এই সিরিজে ক্যামেরা ফিচার্সও দুর্দান্ত। এতে রয়েছে সনি এলওয়াইটি-৮০৮ সেন্সর যা ব্যবহার করা হবে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ৬৪ মেগাপিক্সেল, ৩এক্স পেরিস্কোপিক টেলিফটো।


```