Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

আদৌ ইস্টবেঙ্গলে আসছেন রবসন রবিনহো? জেনে নিন লেটেস্ট আপডেট

কিন্তু, চুক্তি শেষ হওয়ার পরই ইস্টবেঙ্গল অবশ্য তাঁকে পাবে না।

আদৌ ইস্টবেঙ্গলে আসছেন রবসন রবিনহো? জেনে নিন লেটেস্ট আপডেট

ইস্টবেঙ্গল ফুটবল দলে আদৌ আসবেন রবিনহো?

শেষ আপডেট: 20 November 2024 17:38

দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিদে ইস্টবেঙ্গল এফসি-র সৌভাগ্যের চাকা ক্রমশ ঘুরতে শুরু করেছে। টানা ৬ ম্য়াচ হারার পর তারা শেষ পর্যন্ত গত ম্য়াচে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে। অস্কার ব্রুজোঁ লাল-হলুদ ব্রিগেডের দায়িত্ব গ্রহণ করার পর থেকে গোটা দলের শরীরী ভাষাই একেবারে বদলে গিয়েছে। তবে আরও একটা খবর গত কয়েকদিন ধরেই হাওয়ায় ভাসতে শুরু করেছে। রবসন রবিনহো নাকি এই দলে যোগ দেবেন। কিন্তু, কবে আসবেন তিনি? আসুন, জেনে নেওয়া যাক।

সূত্রের খবর, ক্লেইটন সিলভাকে নাকি ছেড়ে দিতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্য়ানেজমেন্ট। সেই জায়গায় আসতে চলেছেন রবসন। কিন্তু, বর্তমানে তিনি বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন। ৩০ নভেম্বরের পর বসুন্ধরার সঙ্গে তাঁর চুক্তি শেষ হবে। 

কিন্তু, চুক্তি শেষ হওয়ার পরই ইস্টবেঙ্গল অবশ্য তাঁকে পাবে না। ট্রান্সফারের পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট। একমাত্র ট্রান্সফার উইন্ডোর মধ্যে একজন ফুটবলারই একটি ক্লাব থেকে অপর ক্লাবে যাওয়ার আইটিসি পেয়ে থাকেন। 

যেহেতু রবসন রবিনহোর সঙ্গে বসুন্ধরা কিংসের চুক্তি চলতি নভেম্বর মাসে শেষ হবে, সেকারণে সার্টিফিকেট পেতে শীতকালীন ট্রান্সফার উইন্ডো পর্যন্ত অপেক্ষা করতেই হবে। অর্থাৎ, আগামী বছর পয়লা জানুয়ারির আগে লাল-হলুদ জার্সিতে কোনওমতেই রবসনকে দেখতে পাওয়া যাবে না। এই পরিস্থিতিতে লাল-হলুদ সমর্থকদের অপেক্ষার প্রহর যে আরও খানিকটা বাড়বে, তা আশা করা যেতেই পারে। 


```