Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ইস্টবেঙ্গলকে সমীহ করছেন বাগান হেডস্যার মোলিনা, ডার্বিতে কি খেলবেন মনবীর?

গতবারের তুলনায় ইস্টবেঙ্গল চলতি মরশুমে অনেক ভাল প্রস্তুতি নিয়েছে। ওদের কোচ ভাল, দলে প্রতিভাবান ফুটবলার রয়েছে।

ইস্টবেঙ্গলকে সমীহ করছেন বাগান হেডস্যার মোলিনা, ডার্বিতে কি খেলবেন মনবীর?

হোসে মোলিনা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 16 August 2025 19:51

দ্য ওয়াল ব্যুরো: রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল (Mohunbagan vs East Bengal)। এই ম্যাচ নিয়ে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে দুই দলের সমর্থকদের মধ্যে। দুই দলই চলতি ডুরান্ড কাপে দারুণ ছন্দে রয়েছে। তবে কলকাতা ফুটবল লিগের ডার্বিতে ইস্টবেঙ্গল জেতায় লাল-হলুদ সমর্থকরা অবশ্য কাল কিছুটা বাড়তি আত্মবিশ্বাস নিয়েই যুবভারতীতে উপস্থিত হবেন। 

শনিবার মোহনবাগান কোচ হোসে মোলিনা (Jose Molina) প্রাক-ম্যাচ সাংবাদিক বৈঠক করেছেন জেসন কামিংসকে সঙ্গে নিয়ে। বাগান কোচ সেখানে বলেছেন, “সমর্থকদের প্রত্যাশা কতটা, আমরা জানি। আমাদের সেরাটা দেবএই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে প্রস্তুতির জন্য খুবই কম সময় পেয়েছি।মাত্র ১৫-১৬ দিনের অনুশীলন একটি সর্বভারীতয় ট্রফির জন্য যথেষ্ট নয়। তাও ছেলেরা সাধ্যমতো চেষ্টা করেছে।”

এদিকে চোট সমস্যায় জর্জরিত সবুজ-মেরুন শিবির। মনবীর সিং কালকের ডার্বিতে খেলবেন কি না, তা নিশ্চিত নয়। বাগান হেডস্যার সাংবাদিক সম্মেলনে বললেন, “মনবীর সিং, কিয়ান নাসিরি ও শুভাশিস বোস এখন সম্পূর্ণ ফিট ন। ওদের ছাড়াই কাল দল নামাতে হবে” তবে আশার খবরও শুনিয়েছেন মোলিনা। জানিয়েছেন, সুহেল ভাট এবং টম অলড্রেড পুরোপুরি ফিট হয়ে গিয়েছেন এবং ম্যাচের জন্য প্রস্তুত। দিমিত্রি পেত্রাতোস প্রসঙ্গে কোচ বলেন, “অন্তত কিছু সময়ের জন্য ওকে খেলানো যাবে।”

প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকেও সমীহ করছেন মোহনবাগানের প্রধান কোচ। মোলিনা এদিন বলেন, আমরা প্রাক-মরশুমে রয়েছি। এখনও পিকে উঠতে পারিনি। তবু, আমরা লড়ব, জয়ের জন্যই মাঠে নামব। ইস্টবেঙ্গল শক্তিশালী দল, ওদের পাঁচ বিদেশি ফুটবলার রয়েছে। রাশিদ না খেললেও অন্য ভাল খেলোয়াড়রা রয়েছে। ইস্টবেঙ্গলকে হালকাভাবে নেওয়া যাচ্ছে না।”

মোলিনা বলেছেন, “গতবারের তুলনায় ইস্টবেঙ্গল চলতি মরশুমে অনেক ভাল প্রস্তুতি নিয়েছে। ওদের কোচ ভাল, দলে প্রতিভাবান ফুটবলার রয়েছে।” 

লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ সোমবারই বলেছেন, আমরা জানি মোহনবাগানের দুর্বলতা কোথায়।” প্রতিপক্ষ কোচের এই মন্তব্যের প্রতিক্রিয়া অবশ্য হাসিমুখেই দিয়েছেন বাগানের চাণক্য। তিনি বলেন, “ভাল কোচরা প্রতিপক্ষকে বিশ্লেষণ করে। ও ঠিকই বলেছে, আমাদের দুর্বলতা রয়েছে। কিন্তু শক্তি তার চেয়েও বেশি। আমরা লিগ ও কাপ জিতেছি কারণ আমাদের দলে সামর্থ্য রয়েছে।” 


```