Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

কেন গিয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাবে? খুল্লমখুল্লা জানালেন ব্যারেটো

চলতি আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল একেবারেই ভাল জায়গায় নেই।

কেন গিয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাবে? খুল্লমখুল্লা জানালেন ব্যারেটো

ইস্টবেঙ্গল ক্লাবে যাওয়ার কারণ খোলসা করলেন ব্যারেটো

শেষ আপডেট: 8 November 2024 14:15

প্রীতি সাহা, কলকাতা

বুধবারের (৬ নভেম্বর) সন্ধ্যাবেলা। আচমকাই ইস্টবেঙ্গল ক্লাবে হাজির হয়েছিলেন মোহনবাগানের 'সবুজ তোতা' হোসে ব়্যামিরেজ ব্যারেটো। কেন তিনি হঠাৎ করে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে গেলেন তা নিয়ে কম জল্পনা হয়নি। অবশেষে দ্য ওয়াল-কে একান্ত সাক্ষাৎকারে সেকথাই জানালেন তিনি।

ব্যারেটো বললেন, 'আমি একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই, ইস্টবেঙ্গল ক্লাবে আমি একটা জার্সি নিতে গিয়েছিলাম। তবে সেটা আমার জন্য নয়। আমার এক বন্ধু গিলমার এই জার্সির জন্য আবদার করেছিল। সেই আবদার মেটাতেই আমাকে ইস্টবেঙ্গল ক্লাবে যেতে হয়েছিল।' সঙ্গে তিনি আরও যোগ করেন, এই জার্সিটা একেবারেই তাঁর জন্য ছিল না।

একটা সময় মোহনবাগান ক্লাবের প্রাণভ্রমরা ছিলেন ব্যারেটো। ব্রাজিলিয়ান এই ফুটবল তারকা লাল-হলুদ ব্রিগেডের দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন। বুধবার আচমকা সেই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ক্লাবে পা রাখার পর একাধিক গুঞ্জন হাওয়ায় ভাসতে থাকে। তারমধ্যে অন্যতম হল, তিনি হয়ত লাল-হলুদের কোচিং স্টাফ হিসেবে যোগ দিতে পারেন।

এই প্রসঙ্গে বাগানের তারকা বিদেশি বললেন, 'এটা আমার কাছে খুব কঠিন একটা প্রশ্ন। সব ব্যাপারটা তো আর আমার হাতে নেই। একজন পেশাদার কোচ হিসেবে প্রত্যেকটা ক্লাবই আমার কাছে সমান। তবে মন থেকে হয়ত কখনই ইস্টবেঙ্গলকে কোচিং করাতে পারব না। কিন্তু, সুযোগ যদি আসে এবং পেশার খাতিরে যদি গোটা বিষয়টা দেখা যায়, তাহলে হয়ত করতেও পারি।'

চলতি আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল একেবারেই ভাল জায়গায় নেই। এখনও পর্যন্ত প্রথম ৬ ম্য়াচে তারা হারের ডবল হ্যাটট্রিক করেছে। সেকারণে পয়েন্টস টেবিলেও তারা সকলের নীচে রয়েছে এই পরিস্থিতিতে আগামী শনিবার (৯ নভেম্বর) মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তারা জয়ের জন্য যে মরিয়া হবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।


```