Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

স্বাধীনতা দিবসে ইবিজা দ্য ফার্ন রিসর্ট ও স্পা-তে শুরু রেজিমেন্টাল জায়কা ফুড ফেস্টিভ্যাল

৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছে ইবিজা দ্য ফার্ন রিসর্ট ও স্পা।

স্বাধীনতা দিবসে ইবিজা দ্য ফার্ন রিসর্ট ও স্পা-তে শুরু রেজিমেন্টাল জায়কা ফুড ফেস্টিভ্যাল

ইবিজা দ্য ফার্ন রিসর্ট ও স্পা

শেষ আপডেট: 13 August 2024 18:23

দ্য ওয়াল ব্যুরো: ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছে ইবিজা দ্য ফার্ন রিসর্ট ও স্পা। এবার  স্বাধীনতা দিবসকে অন্যভাবে উপস্থাপন করছে রিসর্টটি এক ভিন্ন ধরনের  ফুড ফেস্টিভ্যালের মধ্য দিয়ে।  ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্টের রান্নার বৈচিত্র এবং বিভিন্ন রেজিমেন্টের পদকে তুলে ধরা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীকে রন্ধনশৈলীর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করাই উদ্দেশ্য।ফেস্টিভ্যালের নাম দেওয়া হয়েছে 'রেজিমেন্টাল জায়কা' ফুড ফেস্টিভ্যাল।

এই ফুড ফেস্টিভ্যাল  এর উদ্দেশ্য, বিভিন্ন ভারতীয় সেনা রেজিমেন্টের সিক্রেট রন্ধনপ্রণালী ও খাবারের বৈচিত্রকে তুলে ধরা এবং তাদের রান্নার স্বাদকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখা। ১০ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত দুপুরে লাঞ্চের সময় এই বিশেষ রেজিমেন্টের মেনু গুলোর স্বাদ নিতে পারবেন অতিথিরা। রিসর্টটি ইতিমধ্যেই স্বাধীনতা দিবসের থিমে সেজে উঠেছে। এছাড়া ইবিজা দ্য ফার্ন রিসর্ট ও স্পা-তে স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহভর অতিথিদের জন্য একাধিক বিনোদনমূলক অনুষ্ঠান থাকছে। বৃক্ষরোপণ কর্মশালা , নেল আর্ট, লাইভ বাউল গান, ডিস্কো, সিনেমা প্রদর্শন, ক্যারাওকে এবং অন্যরকম ইভেন্ট থাকছে। এছাড়া থাকছে সাঁতার কাটা, নৌকায় চড়া, বিভিন্ন ইনডোর গেমস, জিম, এবং স্পা-এর মতো আরামদায়ক অভিজ্ঞতা নেওয়ার সুযোগ।  

রেজিমেন্টাল জায়কা ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে অতিথিরা খাবারের অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী  থাকবে। ইবিজা দ্য ফার্ন রিসর্ট ও স্পা, কলকাতার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাফর রহমান এই ফেস্টিভ্যাল পরিচালনা করছেন।  এই ফুড ফেস্টিভ্যালে আটটি রেজিমেন্টের রান্নার বৈচিত্র তুলে ধরবে, যার মধ্যে রয়েছে পঞ্জাব ও শিখ রেজিমেন্ট, বেঙ্গল ইনফ্যান্ট্রি, ডোগরা রেজিমেন্ট, অসম রেজিমেন্ট, বিহার রেজিমেন্ট, মাদ্রাজ রেজিমেন্ট, মারাঠা লাইট ইনফ্যান্ট্রি ও মহারাষ্ট্র রেজিমেন্ট এবং রাজপুত ও জাঠ  রেজিমেন্ট।এই বিশেষ মেনুর তালিকায় রয়েছে- তিরঙ্গা চিকেন টিক্কা, ত্রি-স্বাদ পনির কাবাব, সাটে মাছ, কানজু ক্রিস্পি কর্ন, স্বদেশি পোলাও, রঙ্গ দে বসন্তি কোফতা কারি, ধরতি পুত্র আলু দম, জয় ভিরো কি  সবিলি, মা কি ডাল, স্বতন্ত্র কাড়ি এবং তিরঙ্গা গোস্ত। 

এই ফুড ফেস্টিভ্যাল এর বিষয় ইবিজা দ্য ফার্ন রিসর্ট ও স্পা, কলকাতার জিএম, শুভদীপ বসু বলেন, "ইবিজা দ্য ফার্ন রিসর্ট ও স্পা-তে আমরা আমাদের অতিথিদের জন্য একটি স্বাধীনতা সপ্তাহ বিশেষ অফার নিয়ে এসেছি। পুরো রিসর্টটি স্বাধীনতা দিবসের থিমে সজ্জিত হয়েছে।  অতিথিদের বিনোদনের জন্য বিভিন্ন ইভেন্টের  আয়োজন করেছি। ভারতীয় সেনাবাহিনী আমাদের দেশের সাংস্কৃতিক চেতনাকে প্রতিফলিত করে। 'রেজিমেন্টাল জায়কা' ফুড ফেস্টিভ্যাল এই রন্ধনশৈলীর সিক্রেটকে  সকলের সামনে এনেছে ,যা অতিথিদেরকে অন্যরকম  স্বাদ দিতে পারবে।"

এই উৎসব ১০ অগস্ট থেকে শুরু হয়েছে এবং ১৮ অগস্ট পর্যন্ত মধ্যাহ্নভোজ বা লাঞ্চের সময় অতিথিদের জন্য থাকবে। ইবিজা দ্য ফার্ন রিসোলর্ট ও স্পা-তে থাকা অতিথিরা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের সুবিধা পাবেন। রুমের ভাড়া প্রতি রুমের জন্য দিন প্রতি ৮,৯৯৯ টাকা থেকে ১২,৪৯৯ টাকা পর্যন্ত। যারা দিনের অতিথি হিসেবে আসবেন, তাঁরা ১৮ আগস্ট পর্যন্ত মধ্যাহ্নভোজের রেজিমেন্টাল জায়কা। ফুড ফেস্টিভ্যাল উপভোগ করতে পারবেন।  জন প্রতি খরচ ২,৯০০ টাকা। লাঞ্চ ছাড়াও এর মধ্যে ইনক্লুড থাকবে হাই-টি, তিনটি অ্যাডভেঞ্চার স্পোর্টস, তিনটি পানীয়, সাঁতার, নৌকা চালনা, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, দাবা, ক্যারম, বাস্কেটবল, ফুটবল এবং ডিস্কো উপভোগের সুযোগ।

যোগাযোগের নম্বর ৯৮৩৬৩৭৭৪৪৪,   (০৩৩) ৬৬৫৫৫৫৫৫।


```