Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

রমজান মাস, বাড়িতেই বানিয়ে ফেলুন হালিম, রইল সিক্রেট রেসিপি

হালিম খেতে হায়দরাবাদ যাওয়া অনেকের কাছেই অসম্ভব। তাই বাড়িতেই বানিয়ে ফেলুন এই পদ।

রমজান মাস, বাড়িতেই বানিয়ে ফেলুন হালিম, রইল সিক্রেট রেসিপি

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 15 March 2025 20:22

দ্য ওয়াল ব্যুরো: রমজান মাস চলছে। এই সময়ের অন্যতম বিশেষ খাবার হল হালিম। কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে এই পদ পাওয়া যায় কিন্তু হায়দরাবাদের হালিমের জনপ্রিয়তা বিশ্বজোড়া। এখন হালিম খেতে হায়দরাবাদ যাওয়া অনেকের কাছেই অসম্ভব। তাই বাড়িতেই বানিয়ে ফেলুন এই পদ। কীভাবে? রেসিপি রইল দ্য ওয়ালে।  

প্রায় ১ কেজি হালিম বানাতে লাগবে- ৮টা এলাচ, ৩ স্টিক দারুচিনি, ৫টা লবঙ্গ, ১টা বড় এলাচ, ৪টা তেজ পাতা, গোটা জিরে ১ টেবিল চামচ, গোটা ধনে দেড় টেবিল চামচ, কালো জিরে ১ চা-চামচ, শাহি জিরে ১ চা-চামচ, গোটা সর্ষে ১ চা-চামচ, মৌরি ১ চা-চামচ, শুকনো লঙ্কা ৮-১০টা, ১ চা-চামচ গোলমরিচ। ১টা জায়ফল, দেড় চা-চামচ জয়ত্রী। এছাড়াও লাগবে ৫টা কাবাব চিনি। ১ টেবিল চামচ বিট নুন। 

বিট নুন বাদে সমস্ত উপকরণ হালকা ভেজে গুঁড়ো করে নিন। এরপর তাতে বিট নুন মিশিয়ে কাচের বয়ামে রেখে দিন।

এদিকে ১২ টুকরো খাসির পায়া, স্বাদ মতো নুন, ২ টেবিল চামচ আদাবাটা, ২ টেবিল চামচ রসুনবাটা, ১ চা-চামচ হলুদ গুঁড়ো, সামান্য গরম মশলা, কলাইয়ের ডাল, মুগ ডাল, মুসুর ডাল, খেসারি ডাল ২ টেবিল চামচ, পোলাওর চাল সামান্য, গমের গুঁড়ো হাফ কাপ, তেল হাফ কাপ, লঙ্কা গুঁড়ো ১ চা-চামচ, পিঁয়াজবাটা সামান্য, জিরেবাটা ১ চা-চামচ, ধনেগুঁড়ো ১ চা-চামচ, টক দই অল্প, খাসির হাড়ছাড়া মাংস ৩ কেজি, পিঁয়াজ বেরেস্তা ২ কাপ, তৈরি করা হালিমের মশলা ২ টেবিল চামচ, কাঁচা লঙ্কা ৪-৫টা, ঘন তেঁতুলের জল ২ টেবিল চামচ, আদাকুচি দেড় টেবিল চামচ, পিঁয়াজকুচি দেড় টেবিল চামচ ও ঘি লাগবে।

বানানোর পদ্ধতি -

  • প্রথমে খাসির পায়া ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে
  • লবণ, আদাবাটা, রসুনবাটা, হলুদগুঁড়ো, গরম মশলা ও বেশি পরিমাণ জল দিয়ে নরম করে সেদ্ধ করুন। এতে স্টক তৈরি হবে
  • কলাইয়ের ডাল ও মুগ ডাল হালকা ভেজে নিন। সব ডাল ও চাল একসঙ্গে তিন ঘণ্টা ভিজিয়ে রাখুন
  • গমের গুঁড়ো আলাদা বাটিতে গরম জলে ভিজিয়ে রাখুন
  • একটি হাঁড়িতে তেল দিয়ে বাকি সব বাটা ও গুঁড়ো মশলা দিন। নুন দিয়ে মশলাটা একটু কষিয়ে নিন
  • টক দই দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে খাসির মাংস দিয়ে রান্না করুন
  • অর্ধেক পিঁয়াজ বেরেস্তা ও এক টেবিল চামচ হালিমের মশলা দিন। মাংস নরম হলে তা ভালভাবে নাড়তে থাকুন
  • অন্য হাঁড়িতে চাল, ডাল ও গম সেদ্ধ করুন। আস্ত কাঁচা লঙ্কা দিন। সেদ্ধ হলে ব্লেন্ডারে ব্লেন্ড করুন
  • এবার পায়ার স্টক ও মাংসের মিশ্রণ মিশিয়ে নিন
  • এক টেবিল চামচ হালিমের মশলা ও তেঁতুল জল মিশিয়ে দিন
  • অন্য একটি প্যানে ঘি গরম করে পিঁয়াজ ও আদা ভেজে নিন। এটি হালিমের ওপরে দিয়ে দিন
  • মাথায় রাখতে হবে খুব ঝোল ঝোল যেন না হয়। একদম ভর্তার মতো দেখতে হবে
  • পরিবেশনের সময় ওপরে বেরেস্তা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনা কুচি ও লেবুর স্লাইস ছড়িয়ে দিন।

পরিবেশন করুন নান বা রুটি দিয়ে। 


```