Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

পাকিস্তানি গানে সুর তুললেন আইটিবিপি পুলিশ! নেটিজেনরা মুগ্ধ, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, শিল্পের কোনও দেশ হয় না, কোনও ধর্ম হয় না। শিল্প কাঁটাতার মানে না, শিল্প দেশ-রাজ্যের বিভেদ মানে না। আর সঙ্গীতশিল্প যে সমস্ত আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে মানুষের মন জয় করতে পারে, ইদানীংকালে তার সবচেয়ে বড় উদাহরণ বো

পাকিস্তানি গানে সুর তুললেন আইটিবিপি পুলিশ! নেটিজেনরা মুগ্ধ, দেখুন ভিডিও

শেষ আপডেট: 3 July 2022 07:55

দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, শিল্পের কোনও দেশ হয় না, কোনও ধর্ম হয় না। শিল্প কাঁটাতার মানে না, শিল্প দেশ-রাজ্যের বিভেদ মানে না। আর সঙ্গীতশিল্প যে সমস্ত আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে মানুষের মন জয় করতে পারে, ইদানীংকালে তার সবচেয়ে বড় উদাহরণ বোধহয় 'পাসুরি'। পাকিস্তানি কোক স্টুডিওর এই গান হয়ত সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে এই ভারতবর্ষে।

ধর্ম-রাজনীতি নিয়ে দুই দেশের মধ্যে যতই যুদ্ধ যুদ্ধ অবস্থা লেগে থাক না কেন, পাকিস্তানে যেমন ভারতীয় সিনেমার অসংখ্য ভক্ত, ঠিক তেমনই ভারতেও পাকিস্তানি গানের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। আর সেই ঘটনারই ফের প্রমাণ মিলল ইন্দো-তিবেতিয়ান (ITBP) বর্ডারে।

আরও পড়ুন: বিয়ের আগে সেক্স, সন্তানধারণের অধিকার আছে সব্বার! ব্যক্তিগত পছন্দ নিয়ে মুখ খুললেন দিয়া

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আইটিবিপি পুলিশদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে ইন্দো-তিবেতিয়ান বর্ডার পুলিশ (ITBP) এর দুই আধিকারিক বিখ্যাত পাকিস্তানি গান "আফরিন আফরিন" গাইছে। গানটি গেয়েছেন আইটিবিপি-এর কনস্টেবল বিক্রমজিৎ সিং। তার সঙ্গে গিটারে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন কনস্টেবল এ নেলি।

২০১৬ সালে পাকিস্তানি কোক স্টুডিও সিজন ৯-এ এই গানটি গেয়েছিলেন রাহাত ফতেহ আলি খান এবং মোমিনা মুস্তেহসান। গানটি মূল সুর করেছিলেন তাঁর কাকা নুসরত ফতেহ আলি খান।

ভিডিওটি নেটমাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায়। ভারতে রাহাত ফতেহ আলি খানের ভক্ত সংখ্যা নেহাত কম নয়। তাঁদের মধ্যেও অনেকেই আইটিবিপি পুলিশদের (ITBP) প্রশংসায় পঞ্চমুখ।


```