Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

৭৫-এ পা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের, সোমবার জন্মদিনের শোভাযাত্রা

১৯৫০ সালের ৭ অক্টোবর, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতায় দু'বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স শুরু হয়।

৭৫-এ পা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের, সোমবার জন্মদিনের শোভাযাত্রা

শেষ আপডেট: 6 October 2024 18:38

দ্য ওয়াল ব্যুরো: দেশে সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সোমবার তাঁদের জন্য বিশেষ। কারণ, ৭৫ বছরে পা দিচ্ছে শহরের ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ। যা আরও বিশেষ করে তুলতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সোমবার এই শোভাযাত্রায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সকল পড়ুয়াদের, প্রাক্তনীদেরও। 

১৯৫০ সালের ৭ অক্টোবর, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতায় দু'বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স শুরু হয়। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। সেই সময় উপাচার্য ছিলেন বিচারপতি শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পাঠ্যক্রমের প্রবর্তন ছিল এক ঐতিহাসিক পদক্ষেপ। ১৯৭১-৭৩ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর এমএ কোর্সের সূচনা হয়। ১৯৯৮ সালে বিভাগের নাম বদলে হয়  'সাংবাদিকতা ও গণজ্ঞাপন'। চপলাকান্ত ভট্টাচার্য, হেমেন্দ্রপ্রকাশ ঘোষ, বিবেকানন্দ মুখোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ মজুমদার, মোহিত মৈত্র, দক্ষিণারঞ্জন বসু, বিধুভূষণ সেনগুপ্ত প্রমুখ আমন্ত্রিত শিক্ষক ছিলেন বিভিন্ন সময়ে। প্রথম স্থায়ী শিক্ষক হিসেবে যোগ দেন সুনীত কুমার মুখোপাধ্যায়।

শুধু সোমবারের পদযাত্রা নয়, বিভাগের ৭৫ বছরে পদার্পণ উপলক্ষে বর্ষব্যাপী নানা কর্মসূচি পালিত হবে। উপাচার্য শান্তা দত্ত, বিভাগীয় প্রধান পীযূষকান্তি পাণিগ্রাহী এক সাংবাদিক বৈঠক করে এ কথা জানান। 

প্রাক্তন বিভাগীয় প্রধান ও আর্টস ফ্যাকাল্টির ডিন সৌমেন্দ্রনাথ বেরা এনিয়ে দেন বিস্তারিত তথ্য। তিনি বলেন, '৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মাধ্যমে বর্ষব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে সকাল ১০.৩০টায়। তা শেষ হবে সুবোধ মল্লিক স্কয়্যারের পাশে রাজা সুবোধ মল্লিকের বাড়ির সামনে।'  

বিভাগীয় প্রধান পীযূষকান্তি পাণিগ্রাহীও সকলকে আমন্ত্রণ জানান সোমবার বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। 


```