
শেষ আপডেট: 22 November 2024 21:02
দ্য ওয়াল ব্যুরো: শীত এসে গিয়েছে। তাপমাত্রা নেমেছে রাজ্যের সর্বত্র। শীতে ফ্যাশনের দুনিয়ায় ঝড় তুলতে নতুন কালেকশন নিয়ে এল ল্য়াটিন কোয়ার্টার্স। এই মরশুমেও সুন্দর দেখাতে ঠিক কেমন ভাবে নিজেকে সাজানো যেতে পারে সেই নিয়ে এই সংস্থার তরফে একটি আলোচনা সভারও ব্যবস্থা করা হয় সম্প্রতি। যাতে উপস্থিত ছিলেন এক ঝাঁক তারকা।
কনটেম্পরারি ফ্যাশনের দুনিয়ায় পরিচিত নাম ল্যাটিন কোয়ার্টার্স। শার্ট-ট্রাউজার থেকে বিভিন্ন ধরনের বটম, ব্লেজার, অফিস ওয়্যার পাওয়া যায় এই সংস্থার ডিজাইন করা পোশাকের সম্ভারে। প্রতি বছরই বিভিন্ন সিজনে বিভিন্ন কালেকশন নিয়ে হাজির হয় এই সংস্থা। এবারও তার ব্যাতিক্রম হয়নি।
উইন্টার কালেকশন লঞ্চ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার, ইনফ্লুয়েন্সার প্রীতি সরকার, অভিনেত্রী সৌরভ জিঙ্গান, ল্যাটিন কোয়ার্টার্সের সহকারী কর্নধার প্রিয়ম বুধিয়া, স্টাইলিস্ট প্রিয়ঙ্কা খান্না-সহ অনেকে।
ল্য়াটিন কোয়ার্টার্স ও তার ডিসাইনে মুগ্ধ ইনফ্লুয়েন্সার প্রীতি সরকার শীতের পোশাকেরও প্রশংসা করেন। কোয়ালিটি, ফ্য়াব্রিক নিয়ে বিস্তারিত বর্ণনা দেন।
'প্রত্যেকটা ডিসাইনের একেকটা গল্প আছে। ল্যাটিন কোয়ার্টার্সের শীতের সম্ভারেরও তাই।' বলেন স্টাইলিস্ট প্রিয়ঙ্কা খান্না।
উইন্টার কালেকশন পাওয়া যাচ্ছে ল্যাটিন কোয়ার্টার্সের সব আউটলেটে।