Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

'এবার থামা যাক...' গৌরীর সঙ্গে বিয়ে শুরু হতেই শুনতে পান শাহরুখ! কী ঘটেছিল সেদিন?

একে অপরের হাত ধরে বহু বছর কাটিয়ে ফেলেছেন বলিউডের অন্যতম আলোচিত জুটি শাহরুখ খান ও গৌরী খান।

'এবার থামা যাক...' গৌরীর সঙ্গে বিয়ে শুরু হতেই শুনতে পান শাহরুখ! কী ঘটেছিল সেদিন?

গ্রাফিক্স: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 7 March 2025 18:03

দ্য ওয়াল ব্য়ুরো: আজকাল বলিপাড়ায় কান পাতলেই শুধু শোনা যায় বিচ্ছেদের গল্প। সেই সব কিছুর মধ্যে একে অপরের হাত ধরে বহু বছর কাটিয়ে ফেলেছেন বলিউডের অন্যতম আলোচিত জুটি শাহরুখ খান ও গৌরী খান। তাঁদের প্রেম, বিয়ে থেকে শুরু করে পারিবারিক জীবন, সবই বারবার মন কেড়েছে ভক্তদের। শূন্য থেকে উঠে এসে আজ শাহরুখ খান বলিউডের বাদশাহ। 

অসংখ্য মেয়ের স্বপ্নের পুরুষ হলেও, একসময় গৌরী খানের পরিবার তাঁকে মেনে নিতে রাজি ছিল না। ধর্মীয় ভিন্নতার কারণেই সেই আপত্তি তৈরি হয়েছিল বলে শোনা যায়। শাহরুখ খান মুসলমান, গৌরী হিন্দু—এই পার্থক্য তাঁদের বিয়েতে প্রথমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।

Rare Wedding Photos Of Shah Rukh Khan & Gauri Khan | MissMalini

তবে সব বাধা পেরিয়ে অবশেষে বিয়ে হয় তাঁদের। প্রথমে আইনি মতে, পরে সামাজিকভাবে। শাহরুখ চেয়েছিলেন, বিয়ের প্রতিটি রীতি যেন নিখুঁতভাবে পালন করা হয়। নিজের ধর্মের ভিন্নতা যেন গৌরীর ধর্মকে কোনওভাবেই অসম্মান না করে, সে নিয়ে ছিলেন অত্যন্ত সতর্ক। 
See Shah Rukh Khan-Gauri in these old photos. Because it's Friyay - India  Today

কেরিয়ারের শুরুর দিকে ফরিদা জালালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছিলেন, বিয়ের দিন একটুও ভুল করতে চাননি তিনি। সেই সতর্কতা এতটাই বেড়ে যায় যে, বিয়ের রীতি দীর্ঘ হতে থাকায় উপস্থিত অতিথিরা পর্যন্ত বলে ওঠেন—এবার থামা যাক!

When Shah Rukh Khan said 'I bring a lot of unwanted nuisance into my  family's life', praised Gauri Khan's 'tough job' | Bollywood - Hindustan  Times
এভাবেই নিজের বিয়ের দিনটাকে সাবধানে সামলেছিলেন কিং খান। প্রথমে গৌরীর পরিবারের আপত্তি থাকলেও, সময়ের সঙ্গে সব সমস্যার সমাধান হয়। আজও শাহরুখ মজা করে বলেন, গৌরীর পরিবারে তাঁর সম্মান গৌরীর থেকেও বেশি!


```