Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

পরকীয়া থেকে সমকামিতা, শাহরুখকে নিয়ে কতটা রটনা কতটা ঘটনা

২০২৩-এ চার বছর পর ফাটাফাটি কামব্যাক শাহরুখ খানের। তিনটে ছবিই ব্লকব্লাস্টার! ১৯৯২ সালে বলিউডে অভিষেক হয়েছিল কিং খানের। এত বছরের সিনেমার জগতে তাঁকে নিয়ে স্ক্যান্ডেল কমই শোনা গেছে। কিন্তু যে কটা গুজব ছড়িয়েছিল সেগুলো এত বছর পরেও সকলের মনে রয়ে গেছে। সেই গুজবে একবার নাম জড়িয়েছিল তাঁর বন্ধু বিবেক ভাসওয়ানির। 

পরকীয়া থেকে সমকামিতা, শাহরুখকে নিয়ে কতটা রটনা কতটা ঘটনা

শেষ আপডেট: 23 February 2024 18:17

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩-এ চার বছর পর ফাটাফাটি কামব্যাক শাহরুখ খানের। তিনটে ছবিই ব্লকব্লাস্টার! ১৯৯২ সালে বলিউডে অভিষেক হয়েছিল কিং খানের। এত বছরের সিনেমার জগতে তাঁকে নিয়ে স্ক্যান্ডেল কমই শোনা গেছে। কিন্তু যে কটা গুজব ছড়িয়েছিল সেগুলো এত বছর পরেও সকলের মনে রয়ে গেছে। সেই গুজবে একবার নাম জড়িয়েছিল তাঁর বন্ধু বিবেক ভাসওয়ানির। 

মুম্বইতে আসার পরপরই তাঁর বাড়িতেই গৌরীকে নিয়ে থাকতেন শাহরুখ।  মুম্বইয়ে আসার পর শাহরুখের প্রথম বন্ধু ও মেন্টরও ছিলেন বিবেক। তিনি অনেক ছবিতেই অভিনয় করেছেন। এছাড়াও চিত্রনাট্য লেখার কাজ করতেন এমনকী ছবি প্রযোজনাও করেছেন। তাই ইন্ডাস্ট্রির ভেতরের অনেক খবরই তাঁর কাছে থাকত। প্রথমদিকে শাহরুখের জন্য সেটা কিছুটা বাড়তি সুবিধা হয়েছিল। সেই সময়ই একটি গুঞ্জন ঘুরতে থাকে। শোনা যায়, শাহরুখ ও বিবেক ভাসওয়ানি ‘লিভ ইন’ সম্পর্কে আছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিবেক ভাসওয়ানি সমস্ত বিতর্কের উত্তর দেন। তাঁর ও শাহরুখের সম্পর্কের গুজব নিয়ে কথা বলেন। বলেন, তিনি জানেন না গুজবটা কোথা থেকে তৈরি হয়েছে। শাহরুখ ওরকম ধরনের মানুষই নন। তিনি স্বীকার করেন যে শাহরুখ ও বিবেক একসঙ্গে একই বাড়িতে থাকতেন। কিন্তু কিং খান 'ওয়ান উওমেন ম্যান'। গৌরী ছাড়া অন্য কারও কথা ভাবতেও পারেন না। এমনিতেও সেই সময় শাহরুখ নিজের কেরিয়ার, গৌরীকে বিয়ে করা নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে শুধু বন্ধুত্ব ছাড়া কারও সঙ্গে জড়িয়ে পড়ার কথা শাহরুখের মাথাতেও আসত না।

এই প্রসঙ্গেই উঠে আসে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে শাহরুখের সম্পর্কের কথাও। এই নিয়েও বিবেক নিজের বক্তব্য জানান। বলেন, ওঁরা ডন ২-এর শুটিংয়ের সময় ভালো বন্ধু হয়েছিলেন। এরচেয়ে বেশি কিছু নয়। 'আমি ওঁকে অনেক বছর ধরে চিনি। এরমধ্যে কতগুলো সম্পর্কের কথা শোনা গেছে? একটা! তাও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে। সেটার মধ্যেও কোনও সত্যতা নেই'।

করণ জোহারের সঙ্গে শাহরুখের সম্পর্ক নিয়েও কথা উঠেছিল। সেটা নিয়েও সমস্ত গুজব উড়িয়ে দেন প্রযোজক। জানান, 'মানুষ যখন বিখ্যাত হয়ে যায় তখন তাঁদের নিয়ে অনেকে অনেক কথা বলেন। সেগুলো নিয়ে অত ভাবলে চলে না। কারণ কোনটাই সত্যি নয়।'


```