Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ওরিকে টেনে নিজের গাউনে ঢুকিয়ে নিলেন উর্বশী, নেটপাড়া বলছে, 'এবার তোমরা একে অপরকে...'

৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালে অভিনেত্রী উর্বশী রৌতেলাকে দেখা গেল সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ ওরি (Orry)-র সঙ্গে।

ওরিকে টেনে নিজের গাউনে ঢুকিয়ে নিলেন উর্বশী, নেটপাড়া বলছে, 'এবার তোমরা একে অপরকে...'

উর্বশী রৌতেলা - ওরি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 21 May 2025 12:01

দ্য ওয়াল ব্যুরো: ৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালে অভিনেত্রী উর্বশী রৌতেলাকে দেখা গেল সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ ওরি (Orry)-র সঙ্গে। তার একটি মজাদার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে, দু’জনেই বেশ মেতে উঠেছেন আনন্দে—ওরি নেচে চলেছেন ‘ডাবিডি ডিবিডি’-র তালে, আর উর্বশী তাঁর গাউন নিয়ে বিভিন্ন মুভ করতে ব্যস্ত।

মঙ্গলবার ওরি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেন এই ভিডিওটি, যেখানে দেখা যায় তিনি বলছেন, “Guys, look who I found!”, আর ক্যামেরার ফ্রেমে দেখা যায় উর্বশীকে, একটি বিশালা কালো গাউনে। দু’জনের মধ্যে শুরু হয় হাসাহাসি। আচমকাই উর্বশী তাঁর গাউনটি ওরির উপর চাপিয়ে দেন। তারপরে টেনে ওরিকে ঢুকিয়ে নেন গাউনের মধ্যে। ওরির মুখ পর্যন্ত ঢাকা পড়ে যায়। কিছুক্ষণ পর সেই গাউনের ভেতর থেকে বেরিয়ে আসেন ওরি, আর উর্বশী হেসে গড়াগড়ি খান।

এরপরই ওরি শুরু করেন তাঁর মজার পারফরম্যান্স—উর্বশীর ছবি 'ডাকু মহারাজ'-এর গান 'ডাবিডি ডিবিডি' গাইতে গাইতে নেচে ওঠেন তিনি। প্রথমে একটু অবাক হলেও, পরে উর্বশীও থামতে পারেননি হাসি। ওরি-উর্বশীর এই ভিডিও দেখে প্রচুর কমেন্ট করেছেন নেটিজেনরা।

একজন মজা করে লিখেছেন, “তুমি কি তাহলে ওর গাউনের নিচ দিয়েই রেড কার্পেটে হেঁটেছিলে?”। আরেকজন রসিকতা করে মন্তব্য করেছেন, “এইসব করতে গিয়েই তো ওর ড্রেস ছিঁড়ে গিয়েছিল, এখন বুঝলাম!”। কেউ লিখেছেন, “ক্যাপশনটাই পুরো জিনিসটাকে আরও মজার করে তুলেছে”, আবার আরেকজন বলেছেন, “তোমাদের তো একে অপরকে বিয়ে করে ফেলা উচিত!”।

র আগেই কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দ্বিতীয়বার হাঁটেন উর্বশী। এই কালো গাউনে ছিল ফুল স্লিভের শিফন স্লিভ, ক্রু নেকলাইন, প্লাঞ্জিং সুইটহার্ট নেক, করসেটেড বডিস, সিঞ্চড কোমর, প্লিটেড ভলিউমিনাস স্কার্ট। অন্যদিকে, ওরি সম্ভবত কান-এ এসেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং অভিনেত্রী জাহ্নবী কাপুরকে সাপোর্ট করতে, যাঁর ছবি 'Homebound' প্রদর্শিত হচ্ছে এই উৎসবে।
 


```