Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

রূপান্তরকামীদের র‍্যাম্প ওয়াক, মঞ্চ মাতালেন শ্রুতি, দেবিকা, মধুশ্রীরা

দ্য ওয়াল ব্যুরো: তাঁদের চোখে অনেক স্বপ্ন। কেউ আবৃত্তি করতে পছন্দ করেন আবার কেউ গান বা নাচ ভালবাসেন। তবে সমাজের আর পাঁচটা পরিবারে মেয়ে সন্তানরা যেভাবে সুযোগ পান শিল্প চর্চার (trans fashion show), তেমন সুযোগ মেলেনি শ্রুতি, মধুশ্রী বা দেবিকাদ

রূপান্তরকামীদের র‍্যাম্প ওয়াক, মঞ্চ মাতালেন শ্রুতি, দেবিকা, মধুশ্রীরা

শেষ আপডেট: 2 August 2023 08:17

দ্য ওয়াল ব্যুরো: তাঁদের চোখে অনেক স্বপ্ন। কেউ আবৃত্তি করতে পছন্দ করেন আবার কেউ গান বা নাচ ভালবাসেন। তবে সমাজের আর পাঁচটা পরিবারে মেয়ে সন্তানরা যেভাবে সুযোগ পান শিল্প চর্চার (trans fashion show), তেমন সুযোগ মেলেনি শ্রুতি, মধুশ্রী বা দেবিকাদের। এমনকি এই নামগুলিও তাঁরা কেউ কেউ হয়তো নিজেরাই দিয়েছেন নিজেদের।তাঁদের পরিচয় তাঁরা রূপান্তরকামী নারী।

সম্প্রতি এই রূপান্তরিত নারীদের নিয়ে একটি ফ্যাশন শো হয়ে গেল শহরের এক নামী ক্লাবে (trans fashion show in kolkata)।

গত কয়েক মাস ধরে 'আলপিন ট্রান্স ট্যালেন্ট শো' নামের এই বিউটি প্যাজেন্ট অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শহর এবং শহরতলির বহু রূপান্তরকামী নারী। রবিবার তারই ফাইনাল অনুষ্ঠিত হল। দলবদ্ধ অনুষ্ঠানের পাশাপাশি প্রত্যেকে নিজের ব্যক্তিগত প্রতিভাও তুলে ধরলেন দর্শকের সামনে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাপিয়া অধিকারী, দেবিকা মুখোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। উপস্থিত বিচারক এবং দর্শকের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রতিযোগীরা। প্রতিযোগিতায় বিজয়ী হলেন শ্রুতি বিশ্বাস।

যেখানে এখনও সমাজের বিভিন্ন স্তরে অনেকটা ব্রাত্য হয়ে রয়েছেন রূপান্তরকামী নারীরা সেখানে এমন এক অনুষ্ঠান নিঃসন্দেহে তাঁদের সমাজের মূল স্রোতে প্রাসঙ্গিক করে তোলার রাস্তাটা অনেকটা সহজ করে দিল। এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি প্রতিযোগীরাও।

সমালোচনা, ট্রোলিং কিছুতেই পরোয়া নেই তাপসীর, এক কথায় চুপ করাতে পারেন কঙ্গনাকেও


```